সর্বশেষ খবরঃ

প্রধান উপদেষ্টাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় কলাপাড়ায় মামলা

প্রধান উপদেষ্টাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় কলাপাড়ায় মামলা
প্রধান উপদেষ্টাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় কলাপাড়ায় মামলা

স্টাফ রিপোর্টার :: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূসকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় মাসুম বিল্লাহ ( ৪০ ) নামে এক ব্যক্তির বিরুদ্ধে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার ( ২৬ সেপ্টেম্বর ) হাসান মাহমুদ নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পেনাল কোডের ৪৯৯/৫০৬ ধারায় কলাপড়া থানাকে এজাহার গ্রহণের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী কাইয়ুম আকন্দ।

মামলায় তিনি উল্লেখ করেন, গত ২মে সন্ধ্যায় ড. মো. ইউনূস ঢাকার আদালতে হাজিরা শেষে বিভিন্ন মিডিয়ায় সাক্ষাৎকার প্রদান করেন। ওই বক্তব্য বিভিন্ন মিডিয়ার ফেসবুক পেইজে পোস্ট করা হয়। সেখানে মাসুম বিল্লাহ কমেন্টের মাধ্যমে ড. মো. ইউনূসকে আমেরিকার দালাল বলে আখ্যায়িত করেন।

এ ছাড়া মাসুম তার নিজ এলাকা কলাপাড়ার পূর্ব মধুখালিতে বসে নোবেল বিজয়ী ড. মো. ইউনূসকে নিয়ে বাজে ভাষায় কুরুচিপূর্ণ মন্তব্য করেন এবং তাকে একাকি পেলে হত্যার হুমকি প্রদান করেন। এতে ডঃ মোঃ ইউনূসের মানহানি হয়েছে বলে বাদী মামলায় উল্লেখ করেন।

মামলার বাদী হাসান মাহমুদ বলেন, ‘সে আমার স্বাক্ষীদের সাসনেই ড. মো. ইউনূসকে পশ্চিমা দালাল ও সুদখোর বলে বাজে মন্তব্য করেন। আমি এর বিচার চাই।

আরো খবর

বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে