সর্বশেষ খবরঃ

‘পুষ্পা’১২তম দিনেই ২০০ কোটিতে

‘পুষ্পা’১২তম দিনেই ২০০ কোটিতে
‘পুষ্পা’১২তম দিনেই ২০০ কোটিতে

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের সিনেমা ‘পুষ্পা: দ্যা রাইজ’ দাপিয়ে বেড়াচ্ছে ভারত। একাধিক ভাষায় মুক্তি পাওয়া এই সিনেমা ১২তম দিনে প্রায় ২০০ কোটি আয় করে ফেলেছে। মুক্তির প্রথম দিন ২৫ কোটি রুপি আয় করে ‘পুষ্পা’।

সর্বশেষ ১২তম দিনে আয় করে ৪.৫ থেকে ৫.৫ কোটি রুপি। এতে পুষ্পা-র বক্স অফিসে মোট আয় দাঁড়িয়েছে ১৯৮থেকে ১৯৯ কোটি রুপিতে। ভারতীয় বক্সঅফিস মোতাবাকে আজ আল্লু-রাশ্মিকার এ সিনেমা অর্জন করবে ২০০ কোটির মাইল ফলক।

বিশ্ব সিনেমা দাপিয়ে বেড়ানো স্পাইডার ম্যান: নো ওয়ে হোম এর সঙ্গেই মুক্তি পেয়েছে ‘পুষ্পা’। অনেকেই ধারণা করেছিলো এই কারণে বড় এক ধাক্কার সম্মুখীন হবে আল্লু অর্জুনের এই সিনেমা। মুক্তির পর সেই ধারণা ধূলোয় মিটে গেছে।

তবে এতদিন দাপটের সাথে ব্যবসা করলেও ঝামেলায় পরতে যাচ্ছে পুষ্পা। ওমিক্রন প্রাদুর্ভাবে হল বন্ধের ঘোষণা দিয়েছে দিল্লী সরকার। শিগিররই অন্যান্য প্রদেশেও এই ঘোষণা আসতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। ওমিক্রন আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী হওয়ায় সিনেমা ইন্ডাস্ট্রিতে আরেক ধাক্কা আসার সম্ভাবনা তৈরি হয়েছে। এ জন্য ধাক্কা লাগবে পুষ্পার আয়েও।

লাল চন্দন কাঠের অবৈধ বাণিজ্যকে ঘিরে আবর্তিত হয়েছে ‘পুষ্পা’ সিনেমার গল্পটি। এই সিনেমার জন্য স্টাইলিশ সুপারস্টার খ্যাত আল্লু অর্জুন নিজেকে আগাগোড়া বদলেছেন। সিনেমাটিতে তার বিপরীতে আছেন ভারতের জাতীয় ক্রাশ রাশমিকা মান্দানা। এছাড়া জনপ্রিয় মালায়লাম অভিনেতা ফাহাদ ফাসিলও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।

আরো খবর

নড়াইলে অকেজো সৌর বিদ্যুৎ চালিত সড়কবাতিতে দুর্ভোগে এলাকাবাসী
নড়াইলে অকেজো সৌর বিদ্যুৎ চালিত সড়কবাতিতে দুর্ভোগে এলাকাবাসী
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন শরীফ বিতরণ
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন শরীফ বিতরণ
নড়াইলে বিএনপি নেতার বাড়িতে পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগের অভিযোগ
নড়াইলে বিএনপি নেতার বাড়িতে পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগের অভিযোগ
নড়াইল আইনজীবী সমিতির সভাপতি আজিবুর ও সম্পাদক রাজু
নড়াইল আইনজীবী সমিতির সভাপতি আজিবুর ও সম্পাদক রাজু
তাল গাছের স্বল্পতায় অস্তিত্বের লড়াইয়ে বাবুই পাখির বাসা
তাল গাছের স্বল্পতায় অস্তিত্বের লড়াইয়ে বাবুই পাখির বাসা
চীনা ক্যাপ্টেনকে মুক্তি দিলো জাপান
চীনা ক্যাপ্টেনকে মুক্তি দিলো জাপান
নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে আদালতে রিটের সিদ্ধান্ত
নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে আদালতে রিটের সিদ্ধান্ত
পহেলা ফাল্গুণ ও ভালোবাসা দিবসে রঙিন খাগড়াছড়ি
পহেলা ফাল্গুণ ও ভালোবাসা দিবসে রঙিন খাগড়াছড়ি