সর্বশেষ খবরঃ

পুনাক সভানেত্রী দায়িত্ব নিলেন রাস্তায় পড়ে থাকা অসুস্থ বৃদ্ধের

পুনাক সভানেত্রী দায়িত্ব নিলেন রাস্তায় পড়ে থাকা অসুস্থ বৃদ্ধের
পুনাক সভানেত্রী দায়িত্ব নিলেন রাস্তায় পড়ে থাকা অসুস্থ বৃদ্ধের

মাহমুদুল হাসান :: যশোর শহরের রেলগেট এলাকায় রাস্তায় পড়ে থাকা অজ্ঞাতনামা এক অসুস্থ বৃদ্ধের সুচিকিৎসার দায়িত্ব নিলেন,ইন্সেপেক্টর জেনারেলের সহধর্মিনী ও পুনাক সভানেত্রী মিসেস জীসান মীর্জা।

রবিবার ( ২১নভেম্বর ) মিডিয়ায় ৭০ বছর বয়সী বৃদ্ধ চিকিৎসা অভাবে পাঁচ দিন ধরে রাস্তায় পড়ে থেকে মৃতপ্রায় হয়েছে বলে মিডিয়ায় খবর প্রকাশ হলে তা পুনাক সভানেত্রীর দৃষ্টিগোচর হয়।

বিষয়টি তিনি মানবিক ভাবে নিয়ে যশোর জেলার পুলিশ সুপারকে তার সম্পর্কে সার্বিক খোঁজ খবর নিতে বলেন ও তার চিকিৎসার দায়িত্বভার নিজে গ্রহণ করেণ। তাৎক্ষনিক যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম( বার )পিপিএম বৃদ্ধ ব্যাক্তিকে হাসপাতালে তার নিয়মিত দেখভাল ও পুনাক সভানেত্রীর ব্যাবস্থপনায় সুচিকিৎসার জন্য ঢাকা পাঠানোর প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের জন্য জেলা পুলিশকে নির্দেশণা দেন।

সোমবার রাতে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল জনাব বেলাল হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি টিম যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ঐ অসুস্থ বৃদ্ধকে দেখতে যান এবং জীশান মীর্জার পক্ষ হতে তাকে বিভিন্ন প্রকার ফল,জুস ও খাবার সামগ্রী দেন।যশোর জেলা পুলিশ সূত্রে জানা যায়,মঙ্গলবার সকালে পুলিশি ব্যাবস্থায় ঐ বৃদ্ধের সুচিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এর আগে রেলগেট এলাকায় ৫দিন ধরে অসুস্থ হয়ে পড়ে থাকা ঐ বৃদ্ধকে রবিবার রাতেই র‌্যাব-৬ এর সদস্যরা ফুটপাত হতে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

যশোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার নাজিউর র‌্যাবের উদ্ধার কাজের সত্যতা নিশ্চিত করে জানান,ঐ বৃদ্ধের স্বজনদের খোঁজ চালাচ্ছে র‌্যাব।

আরো খবর

হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে সাত জনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে সাত জনের মৃত্যু
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য করায় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য করায় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
খাগড়াছড়িতে বন্যাদুর্গত পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ
খাগড়াছড়িতে বন্যাদুর্গত পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ
যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
এনজিও কর্মী সেজে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলো পুলিশ
এনজিও কর্মী সেজে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলো পুলিশ
বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন
বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন
এমবাপ্পেকে কৃতজ্ঞতা জানিয়ে শাকিরার ভিডিও প্রকাশ
এমবাপ্পেকে কৃতজ্ঞতা জানিয়ে শাকিরার ভিডিও প্রকাশ
বিশ্বকাপে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
বিশ্বকাপে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা