সর্বশেষ খবরঃ

পায়রা সেতুর টোল প্লাজার উত্তর পার্শ্ব হতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

পায়রা সেতুর টোল প্লাজার উত্তর পার্শ্ব হতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
পায়রা সেতুর টোল প্লাজার উত্তর পার্শ্ব হতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

জাকির হোসেন হাওলাদার( পটুয়াখালী )জেলা প্রতিনিধি:: পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়,লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজার উত্তর পার্শ্বে ট্রাফিক পুলিশ বক্সের কাছাকাছি সড়কের পাশেই অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ( ১১ সেপ্টেম্বর ) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় ,চাঞ্চল্যকর এই ঘটনাটির খবর পেয়ে দুমকি থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সড়কের পার্শ্বে পড়ে থাকা যুবকের রক্তমাখা লাশ ও একটি মোটরসাইকেল উদ্ধার করে। পরে লাশটি লেবুখালী ইস্পাহানি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে, নিহতের আত্মীয় পরিচয়ে একজন যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্ট একজন পুলিশ কর্মকর্তা। তিনি আরও জানান,আত্মীয়রা থানায় এলে পরিচয় শনাক্তকরণে অগ্রগতি হতে পারে। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

দুমকি থানার ডিউটি অফিসার জানিয়েছেন, প্রাথমিকভাবে বিষয়টি মোটরসাইকেল দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

আরো খবর

কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান