সর্বশেষ খবরঃ

পাকিস্তানে গাড়ি বোমা হামলা ও বন্দুকযুদ্ধে নিহত ৪

পাকিস্তানে গাড়ি বোমা হামলা ও বন্দুকযুদ্ধে নিহত ৪
ছবি সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার বয়া এলাকায় একটি সামরিক ক্যাম্পে বড় ধরনের সন্ত্রাসী হামলা প্রতিহত করতে গিয়ে দেশটির ৪ সেনা সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার ( ১৯ ডিসেম্বর )এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর ( আইএসপিআর )জানিয়েছে,সশস্ত্র সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে অনুপ্রবেশের চেষ্টা করলে সেনারা তা সাহসিকতার সঙ্গে রুখে দেয়।

এই ভয়াবহ সংঘর্ষ ও বিস্ফোরণের ঘটনায় চারজন সেনা নিহত হওয়ার পাশাপাশি অন্তত ১৫ জন বেসামরিক নাগরিক গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। পাকিস্তান সেনাবাহিনী এই হামলার জন্য আফগানিস্তানভিত্তিক নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান ( টিটিপি )-কে দায়ী করেছে, যাদের তারা ‘ফিতনা আল খারেজি’ হিসেবে অভিহিত করে থাকে।

আইএসপিআর-এর বিস্তারিত তথ্যানুযায়ী,সন্ত্রাসীরা প্রথমে ক্যাম্পের বাইরের নিরাপত্তা বেষ্টনী ভাঙার অপচেষ্টা চালায়। সেখানে তীব্র প্রতিরোধের মুখে পড়ে ব্যর্থ হওয়ার পর তারা বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে ক্যাম্পের বাইরের দেওয়ালে সজোরে ধাক্কা দেয়। এতে দেওয়ালের একটি বিশাল অংশ ধসে পড়ে এবং প্রচণ্ড বিস্ফোরণে পার্শ্ববর্তী একটি মসজিদসহ বেশ কিছু বেসামরিক স্থাপনা ও ঘরবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

এই আত্মঘাতী হামলার পরপরই উভয় পক্ষের মধ্যে শুরু হয় দীর্ঘস্থায়ী ও তীব্র বন্দুকযুদ্ধ। এই লড়াই চলাকালেই কর্তব্যরত অবস্থায় প্রাণ হারান ৪ পাকিস্তানি সেনা সদস্য। নিহতদের মধ্যে রয়েছেন ৪২ বছর বয়সী হাবিলদার মোহাম্মদ ওয়াকাস, ৩৮ বছর বয়সী নায়েক খানওয়াইজ, ২৫ বছর বয়সী সিপাহি সুফিয়ান হায়দার এবং ৩২ বছর বয়সী সিপাহি রিফাত।

পাকিস্তান সেনাবাহিনী অভিযোগ করেছে যে,এই হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন হয়েছে প্রতিবেশী দেশ আফগানিস্তানের মাটি ব্যবহার করে। আইএসপিআর তাদের বিবৃতিতে দাবি করেছে যে, আফগান তালেবান সরকার তাদের ভূখণ্ডে সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতির কথা অস্বীকার করলেও বাস্তবে আফগানিস্তানভিত্তিক সন্ত্রাসীরাই এই সহিংসতা চালাচ্ছে। পাকিস্তান আশা প্রকাশ করেছে যে, আফগান কর্তৃপক্ষ তাদের ভূমি ব্যবহার করে পাকিস্তানবিরোধী এমন নৃশংস ও কাপুরুষোচিত হামলা বন্ধে কার্যকর ভূমিকা পালন করবে।

এই হামলার ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন গ্লোবাল টেরোরিজম ইনডেক্স ২০২৫ অনুযায়ী পাকিস্তান বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সন্ত্রাসপ্রবণ দেশের তালিকায় উঠে এসেছে এবং দেশটিতে গত এক বছরে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা প্রায় ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সূত্র: দ্য ডন

আরো খবর

বেনাপোলে চাঁদার দাবীতে হামলা ও দোকান লুটের ঘটনায় মামলা
বেনাপোলে চাঁদার দাবীতে হামলা ও দোকান লুটের ঘটনায় মামলা
বেনাপোল বন্দরে আমদানি পণ্য চালান আটক
বেনাপোল বন্দরে আমদানি পণ্য চালান আটক
বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে এনডিসি
বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে এনডিসি
উপজেলা পরিষদ নির্বাচনকে ঘীরে রুপসায় রুনুর গণসংযোগ
উপজেলা পরিষদ নির্বাচনকে ঘীরে রুপসায় রুনুর গণসংযোগ
মানহানি আইন ও আমাদের সমাজঃ সম্মান,স্বাধীনতা ও দায়বদ্ধতার সূক্ষ্ম সমীকরণ
মানহানি আইন ও আমাদের সমাজঃ সম্মান,স্বাধীনতা ও দায়বদ্ধতার সূক্ষ্ম সমীকরণ
গৌরবের পতাকা উড়াতে বেনাপোল সীমান্তে সুউচ্চ ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন
গৌরবের পতাকা উড়াতে বেনাপোল সীমান্তে সুউচ্চ ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন
বেনাপোলে দোকানে ঢুকে ব্যবসায়ীকে হুমকি! অতঃপর থানায় জিডি
বেনাপোলে দোকানে ঢুকে ব্যবসায়ীকে হুমকি! অতঃপর থানায় জিডি
দিনাজপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি
দিনাজপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি