সর্বশেষ খবরঃ

পাকিস্তানের করাচিতে রহস্যময় কারণে ২২ জনের মৃত্যু

পাকিস্তানের করাচিতে রহস্যময় কারণে ২২ জনের মৃত্যু
ছবি সংগৃহীত

পাকিস্তানের বন্দরনগরী করাচিতে রহস্যময় কারণে তিন দিনে ২২ জনের মৃত্যু হয়েছে। বুধবার জিও নিউজ এ তথ্য জানিয়েছে। কী কারণে মৃত্যু,তা খুঁজে বার করতে উদ্যোগী হয়েছে প্রশাসনও।

ছিপা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন,মঙ্গলবার করাচির বিভিন্ন এলাকায় স্বেচ্ছাসেবকরা আরও পাঁচটি মৃতদেহ খুঁজে পেয়েছেন। ‘ তাদের মধ্যে তিনজন দৃশ্যত মাদকাসক্ত ছিল,তবে এখনও পর্যন্ত একটি লাশ শনাক্ত করা যায়নি।

বেসরকারি সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার পাঁচ মৃতদেহ উদ্ধারের পর অজ্ঞাত লাশের সংখ্যা ২২ এ পৌঁছেছে। মৃতদের কোনো আত্মীয়-স্বজন না আসায় প্রায় দুই ডজন লাশ এখনো দাবি করা হয়নি।

বন্দর নগরীতে চলমান তাপপ্রবাহের কারণে এসব মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে। কারণ ইতিমধ্যে অনেককে হিটস্ট্রোকের কারণে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরেকটি মানবিক সংস্থা ইধি ফাউন্ডেশনের আজিম খান দ্য নিউজকে জানান,মারা যাওয়া ব্যক্তিদের বেশিরভাগই মাদকাসক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে,মাদকের প্রভাবে প্রচণ্ড গরমে তাদের মৃত্যু হয়েছে।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩