সর্বশেষ খবরঃ

পলাশবাড়ীর পল্লী উন্নয়ন অফিসার পেলেন বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক

পলাশবাড়ীর পল্লী উন্নয়ন অফিসার পেলেন বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক
পলাশবাড়ীর পল্লী উন্নয়ন অফিসার পেলেন বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা )জেলা প্রতিনিধি :: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ( ইউআরডিও) মোঃ হাসানুজ্জামান পেলেন বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৩।

প্রশাসনিক কর্মকর্তার কর্মদক্ষতা, দায়িত্ব-কর্তব্যবোধ, মননশীলতা ও উদ্ভাবনী প্রয়াসকে উৎসাহিত করতে ২০১৬ সাল থেকে জনপ্রশাসন পদক প্রদান শুরু হয়। সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন ও মানবসম্পদ উন্নয়ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি এ পদক লাভ করেন।

গত ৩১ জুলাই রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সনদ, সোয়াভরি ওজনের স্বর্ণপদক, একলাখ টাকার চেক, বঙ্গবন্ধুর আত্মজীবনী বই সমূহ ও ক্রেস্ট হাতে তুলে দেন মানননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হাসানুজ্জামান রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার রামনাথপাড়া গ্রামে সম্ভ্রান্ত শিক্ষিত মুসলিম পরিবারে ১৯৮১ সালের ২৫ নভেম্বর জন্মগ্রহণ করেন। স্থানীয় শঠিবাড়ী ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (অব.) আব্দুল হান্নান পরিবারের ২ ছেলে ৩ মেয়ে সন্তানের মধ্যে হাসানুজ্জামান চতুর্থ।

তিনি শঠিবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে মেধার সহিত ১৯৯৬ সালে এসএসসি পাস করেন। এরপর রংপুর কারমাইকেল কলেজ থেকে বিএসএস অনার্স অর্থনীতি এবং ঢাকা কলেজ থেকে এমএসএস (অর্থ) পড়ালেখা শেষ করেন।

ব্যক্তিগত জীবনে সদা হাস্যোজ্জ্বল, নম্র-ভদ্র, সদালাপী, শান্ত ও আন্তরিক স্বভাবের কর্তব্যপরায়ণ হাসানুজ্জামান একজন সংস্কৃতিমনা ব্যক্তিত্ব। নিজস্ব উদ্যোগ ও বন্ধু-বান্ধবের অনুপ্রেরণায় শঠিবাড়ীতে ‘চাঁদেরহাট’ নামক একটি পাঠাগার গড়ে তুলেন। তিনি এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্বপালন করছেন।

দাম্পত্যজীবনে এক মেয়ে সন্তানের জনক মানবিক ব্যক্তিত্ব হাসানুজ্জামান চাকুরি জীবনের শুরুতে ২০১১সালের ২০ জুলাই বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ( বিআরডিবি )রংপুরের বদরগঞ্জ উপজেলা কার্যালয়ে সহকারি পল্লী উন্নয়ন অফিসার (ইউএআরডিও) হিসেবে যোগদান করেন। পরবর্তী দ্বিতীয় কর্মস্থল রংপুর জেলা সদর।

এস্থান থেকে পদোন্নতি পেয়ে তৃতীয় কর্মস্থল বগুড়ার সোনাতলায় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার পদে যোগদান করেন। ২০২০ সালের ২৩ জানুয়ারি পলাশবাড়ীর কর্মস্থলে তাঁর স্ব-পদে যোগদান করেন। সাড়ে তিন বছর তিনি এ কর্মস্থলে বরাদ্দপ্রাপ্ত সরকারি বিভিন্ন প্রকল্প কর্মসূচি সমূহ যথাযথ ও পুঙ্খানুপুঙ্খ, সততা ও নিষ্ঠার সহিত শতভাগ বাস্তবায়নের আপ্রান চেষ্টা করেছেন।

তিনি এ উপজেলায় যোগদানের পর থেকেই একেরপর এক বেকার যুব নারী, স্বামী পরিত্যক্তা, অস্বচ্ছল পরিবারের মহিলাদের স্বাবলম্বী করতে সেলাই, এমব্রয়ডারি ব্যাগ তৈরির প্রশিক্ষণ দেন। পরবর্তীতে নারী উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে নকশী পল্লী, এব্রয়ডারী পল্লী, বিভিন্ন ব্যাগপল্লী গড়ে তুলতে উৎসাহিত করেন। এতে এলাকার ওইসব বেকার যুব নারী ঘরে বসেই আয় বৃদ্ধি ও স্বাবলম্বী হচ্ছেন।

পলাশবাড়ী থেকে এই প্রথম হাসানুজ্জামান বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পাওয়ায় উপজেলা পরিষদ চেয়ারম্যানএকেএম মোকছেদ চেীধুরী বিদ্যুৎ,নির্বাহী অফিসার কামরুল হাসান রিহানসহ প্রশাসনের অন্যান্য বিভাগীয় কর্মকর্তা-কর্মচারি ও প্রেস ক্লাব পলাশবাড়ী ছাড়াও স্থানীয় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে ঊষ্ণ অভিনন্দন ও শুভকামনাসহ আগামীর কর্মময় জীবনের অপ্রতিরোধ্য সাফল্য কামনা করেছেন।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার