সর্বশেষ খবরঃ

পলাশবাড়ীতে শ্বাসরোধে নৈশ প্রহরীকে হত্যা করে পাঁচ ইজিবাইক চুরি

পলাশবাড়ীতে শ্বাসরোধে নৈশ প্রহরীকে হত্যা করে পাঁচ ইজিবাইক চুরি
পলাশবাড়ীতে শ্বাসরোধে নৈশ প্রহরীকে হত্যা করে পাঁচ ইজিবাইক চুরি

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার পলাশবাড়ীতে পুর্ব শত্রুতার জের ধরে শ্বাসরোধে নৈশ প্রহরী দুদু মিয়াকে ( ৬০ ) নৃশংস হত্যা করে সংঘবদ্ধ দুর্বৃত্তচক্র মূল্যবান ৫টি ইজিবাইক চুরি করে নির্বিঘ্নে সটকে পড়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দিনগত গভীররাতে পৌরশহরের অদুরে গাইবান্ধা সড়কে হাসপাতাল সংলগ্ন জিন্নু মিয়ার মালিকানাধীন অটো চার্জ পয়েন্টে।

থানা পুলিশ, স্থানীয় সুত্র ও প্রাথমিক তথ্যানুসন্ধানে যানা যায়, পলাশবাড়ী পৌরশহরের সুঁইগ্রামের জিন্নু মিয়ার মালিকানাধীন অটোরিক্সা-ইজি বাইক চার্জ পয়েন্টের গ্যারেজ থেকে ইতোপূর্বে এবং সম্প্রতি সময় উপর্যুপরি ইজিবাইক চুরির ঘটনা ঘটতে থাকে।

এমন পরিস্থিতিতে গ্যারেজ মালিক নিরাপত্তাসহ চুরিরোধ কল্পে স্থানীয় চাউলকল মিস্ত্রি দুদু মিয়াকে নৈশ প্রহরীর দায়িত্ব দেন।এরপর থেকে বেশ সময় ধরে চুরি বন্ধ হয়ে যায়। কিন্তু সময়ের ধারাবাহিকতায় শনিবার রাতে আবারো চুরি সংঘটিত হয়। গ্যারেজ মালিকের সন্দেহ পূর্বশত্রুতার জের ধরে একটি স্থানীয় চিহ্নিত দুর্বৃত্ত চোরচক্র ১৩ জুলাই শনিবার দিবাগত গভীররাতে সুযোগ বুঝে ওই গ্যারেজে হত্যার ঘটনা ঘটায়। এসময় সম্ভবত চিনে ফেলায় নৃশংসভাবে শ্বাসরোধ করে দুদু মিয়াকে হত্যা করে। এসময় সংঘবদ্ধচক্র চার্জে বসানো ৫টি ইজিবাইক চুরি করে নির্বিঘ্নে ঘটনাস্থল থেকে সটকে পড়ে।

এদিকে; বিষয়টি জানাজানি হয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থল থেকে দুদু মিয়াকে দ্রুত নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত দুদু মিয়া একই গ্রামের মৃত আমির আলীর ছেলে বলে জানা যায়। সহকারী পুলিশ সুপার ( সি-সার্কেল ) উদয় কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান মুঠোফোনে এ প্রতিনিধিকে জানান, হত্যা ও চুরি সংঘটিত ঘটনার সাথে জড়িতদের সনাক্তসহ পাকড়াও করতে পুলিশী জোর তৎপরতা অব্যাহত রয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারসহ প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মরদেহ গাইবান্ধা মর্গে প্রেরণ করা হয়েছে।

এরিপোর্ট লেখা এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে উল্লেখ করে ওসি জানান তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর

সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা
সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা
হিলি স্থলবন্দরে আমদানি ও রপ্তানি অনিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
হিলি স্থলবন্দরে আমদানি ও রপ্তানি অনিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
রক্ষক হয়েও ভক্ষকের ভূমিকায় বেনাপোল কাস্টমস কর্মকর্তারা
রক্ষক হয়েও ভক্ষকের ভূমিকায় বেনাপোল কাস্টমস কর্মকর্তারা
গৌরীপুরে চার দপ্তর একাই সামলান ইউএনও
গৌরীপুরে চার দপ্তর একাই সামলান ইউএনও
ঈদে মিলাদুন্নবী( সাঃ)উপলক্ষে খাগড়াছড়িতে জশনে জুলুস
ঈদে মিলাদুন্নবী( সাঃ)উপলক্ষে খাগড়াছড়িতে জশনে জুলুস
ইয়াবাসহ রাজবাড়ীর দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার
ইয়াবাসহ রাজবাড়ীর দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার
যশোরে আবারো স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে আবারো স্বর্ণবারসহ পাচারকারী আটক
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে মির্জা ফখরুলকে চীনা প্রেসিডেন্টর অভিনন্দন
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে মির্জা ফখরুলকে চীনা প্রেসিডেন্টর অভিনন্দন