সর্বশেষ খবরঃ

পবিপ্রবিতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

পবিপ্রবিতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত
পবিপ্রবিতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

জাকির হোসেন হাওলাদার( পটুয়াখালী ) জেলা প্রতিনিধি :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আমাদের ভূমিকা”—শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার ( ১১ আগস্ট ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বসুন্ধরা শুভসংঘ পবিপ্রবি শাখার আহ্বায়ক সাব্বির হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মোঃ মোবাশ্বের আলী,মোঃ তুহিন পারভেজ, মোঃ মোফাসেরুল হক তন্ময়, জহুর আলম, সদস্য কামরুল ইসলাম, মোঃ মুহিব্বুল্লাহ হাওলাদার, মোঃ রাফসান হাবীব তালুকদার, আরশাদুল হক সাজিন, মোছাঃ তাসলিমা আক্তার, তাসদীদ হাসান, তাশিক মাহমুদ অমি, শেখ সালমান ফারসী, রিয়াদ, সাগর, মোঃ রাজিবুল ইসলাম, মোহাম্মদ খোকন, শুভ ভৌমিক, আবু মুসা সিয়াম, মোঃ জুবায়ের মাহমুদ এবং মোঃ শাওন সহ পবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

সভায় বক্তারা মশার প্রজননস্থল ধ্বংস, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং ব্যক্তিগত সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

জরুরি রক্তের প্রয়োজনে বসুন্ধরা শুভসংঘ পাবিপ্রবি শাখা যাতে দ্রুত রক্তের ব্যবস্থা করতে পারে সে লক্ষ্যে করণীয় ঠিক করবে বলে বন্ধুরা জানিয়েছেন। বক্তারা সবাইকে একযোগে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে শহীদ মিনার প্রাঙ্গণের চারপাশে জমে থাকা পানি অপসারণ ও ঝোপঝাড়, ময়লা-আবর্জনা পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হয়।

আরো খবর

ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার