সর্বশেষ খবরঃ

পটুয়াখালীর গরবদী-বগা ফেরিতে চলছে বকশিস বাণিজ্য

পটুয়াখালীর গরবদী-বগা ফেরিতে চলছে বকশিস বাণিজ্য
পটুয়াখালীর গরবদী-বগা ফেরিতে চলছে বকশিস বাণিজ্য

জাকির হোসেন হাওলাদার ( পটুয়াখালী ) প্রতিনিধি :: পটুয়াখালী জেলার দুমকি ও বাউফল উপজেলার চরগরবদী -বগা ফেরিতে ইজারা বাতিল হলেও বকশিসের নামে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। প্রতিদিন ফেরিতে পরিবহন ও যাত্রীদের কাছ থেকে লাখ টাকা সমপরিমাণ চাঁদাবাজি হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,ফেরি পরিচালনার দায়িত্বে সড়ক ও জনপথ বিভাগের চারজন কর্মকর্তা-কর্মচারী থাকলেও অতিরিক্ত ১০ জন স্থানীয় লোকজনকে দায়িত্বে বসানো হয়েছে। তারা সিন্ডিকেট করে বকশিশ আদায় করছে। ফেরির দায়িত্বে থাকা কর্মকর্তাদের মধ্যে আছেন সহকারী মোস্তাফিজুর রহমান,ওয়ার্ক সুপারভাইজার এনামুল,গ্রীজার সেলিম, এবং শ্রমিক সাব্বির। আর বকশিশ আদায়কারী সিন্ডিকেটে রয়েছেন শাহী,বাদল,রফিক, কাইয়ুম,নুরুজ্জামান,রাকিব, কবির, জাফর,সালেহ ও শাহ আলম।

অভিযোগ অনুযায়ী,প্রতিদিন গড়ে ১০০টি গাড়ি থেকে ৫০ টাকা করে আদায় হচ্ছে ৫ হাজার টাকা। ৫০টি ট্রাক থেকে ৫০ টাকা করে আদায় হচ্ছে ২ হাজার ৫০০ টাকা। মিনিবাস, পিকআপ, কাভার্ড ভ্যান,মাইক্রোবাস, প্রাইভেটকার,অটো ও টমটমসহ সব মিলে প্রতিদিন কমপক্ষে ১৬ হাজার থেকে ২০ হাজার টাকা উঠছে।

পরিবহনের নির্ধারিত টোলের অতিরিক্ত ৫০টাকা বকশিশ বাণিজ্যে রীতিমতো অতিষ্ঠ পরিবহনের চালক ও সুপার ভাইজাররা। দশমিনা-দুমকি -বাউফল-ঢাকা রুটের পরিবহন সুপারভাইজার কবির হোসেন‘র অভিযোগ,বকশিশ না দিলে ফেরির লোকজনের হাতে নাজেহাল হতে হয়।

পিকআপ চালক রফিক বলেন,ফেরিতে ওঠলেই বকশিশ আদায়কারী শ্রমিকরা গাড়ির সামনে দাড়িয়ে বকশিশ দাবি করেন। অতিরিক্ত ৫০ টাকা দিতে না চাইলে কয়েকজন তেড়ে আসে। নাজেহালের ভয়ে দূরদূরান্তের গাড়ি চালকরা তাদের দাবিকৃত বকশিস দিতে বাধ্য হন। একই অভিযোগ স্থানীয় মোটরসাইকেল চালক ও যাত্রীদের। প্রতিটি মোটর সাইকেলে ১০ টাকা টোলের সঙ্গে বকশিশের নামে ১০ টাকা যোগ করে ২০ টাকা আদায় করা হচ্ছে।

ভুক্তভোগীরা জানান,সরকারি নির্ধারিত ভাড়া থাকলেও বকশিশের নামে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। এতে সাধারণ মানুষ ও পরিবহন শ্রমিকরা ক্ষুব্ধ।

পটুয়াখালী জেলার সওজ‘র নির্বাহী প্রকৌশলী মোঃ জামিল হোসেন জনবল সংকটের কারণে স্থানীয় ৭/৮ জন লোক দিয়ে টোল কালেকশনের সত্যতা স্বীকার করে বলেন,নির্ধারিত ফেরি ভাড়ার অতিরিক্ত টাকা আদায় করার কথা নয়। বকশিশ বাণিজ্য হয়ে থাকলে অবশ্যই অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
বিএনএসবি চক্ষু হাসপাতালে দালালের দৌরাত্ব বৃদ্ধিতে ভোগান্তিতে রুগী
বিএনএসবি চক্ষু হাসপাতালে দালালের দৌরাত্ব বৃদ্ধিতে ভোগান্তিতে রুগী
সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন