সর্বশেষ খবরঃ

নারী সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ৬-০ গোলে হারালো বাংলাদেশ

নারী সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ৬-০ গোলে হারালো বাংলাদেশ
নারী সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ৬-০ গোলে হারালো বাংলাদেশ

নারী সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ৬-০ গোলে হারালো বাংলাদেশ। ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।

নেপালের স্থানীয় সময় আজ শনিবার দুপুরে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে হয় আরও দুটি গোল। এমন জয়ে অধিনায়ক সাবিনা খাতুন হ্যাটট্রিক করেছেন।

পাকিস্তানের বিপক্ষে এদিন ম্যাচের ৩ মিনিটেই লিড নেয় বাংলাদেশ।এ সময় পাকিস্তানের ডিফেন্ডার বক্সের মধ্য থেকে বল ক্লিয়ার করেন। সেটি চলে যায় বক্সের বাইরে থাকা মনিকা চাকমার কাছে। মনিকা বল পেয়েই ডান পায়ের শটে জালে পাঠান।

২৮ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ হয়। এ সময় সাবিনার বাড়িয়ে দেওয়া বল পেয়ে কাছ থেকে গোল করেন সিরাত জাহান স্বপ্না। ৩১ মিনিটে ব্যবধান হয় ৩-০। এ সময় মনিকার পাস থেকে বল পেয়ে যান সাবিনা।

তার সামনে ছিলেন কেবল পাকিস্তানের গোলরক্ষক শাহিদ বুখারী। তাকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান সাবিনা। ৩৫ মিনিটে ক্যাপ্টেন তার জোড়া গোল পূর্ণ করলে বাংলাদেশ ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়।

বিরতির পর ৫৮ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন সাবিনা। এ সময় মারিয়া মান্ডার ক্রসে হেড দিয়ে বল জালে জড়ান তিনি। তাতে বাংলাদেশ এগিয়ে যায় ৫-০ গোলে। আর ৭৭ মিনিটে বক্সের বাইরে থেকে গোল করে পাকিস্তানের পরাজয়ের কফিনে শেষ পেরেকঠি টুকেন ঋতুপর্ণা চাকমা।

এর আগে সাবিনার জোড়া গোলে গ্রুপপর্বের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তান তাদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৩-০ গোলে হেরেছিল। আজ বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হেরে যাওয়ায় টুর্নামেন্ট থেকে তাদের বিদায় এক প্রকার নিশ্চিত হয়ে গেছে।

গ্রুপপর্বের শেষ ম্যাচে মঙ্গলবার বিকেলে ভারতের মুখোমুখি হবে সাবিনা-কৃষ্ণারা।

আরো খবর

হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী