সর্বশেষ খবরঃ

নারীকে বিবস্ত্র করে নির্যাতনের দ্বায়ে ১৩ আসামির ১০ বছরের কারাদণ্ডাদেশ

নারীকে বিবস্ত্র করে নির্যাতনের দ্বায়ে ১৩ আসামির ১০ বছরের কারাদণ্ডাদেশ
নারীকে বিবস্ত্র করে নির্যাতনের দ্বায়ে ১৩ আসামির ১০ বছরের কারাদণ্ডাদেশ

স্টাফ রিপোর্টার :: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নারীকে বিবস্ত্র করে নির্যাতনের মামলায় ১৩ আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার ( ১৪ ডিসেম্বর ) দুপুর ১২টায় নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জয়নাল আবেদীন এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলো,দেলোয়ার হোসেন ওরফে দেলু, নুর হোসেন বাদল, আবদুর রহিম, আবুল কালাম, ইসরাফিল হোসেন মিয়া, মাঈন উদ্দিন সাজু, সামছুদ্দিন সুমন কনট্রাকটর,নুর হোসেন রাসেল ও আনোয়ার হোসেন সোহাগ, আবদুর রব চৌধুরী,মোস্তাফিজুর রহমান, জামাল উদ্দিন ও মিজানুর রহমান তারেক।

তাদের মধ্যে রব চৌধুরী, মোস্তাফিজুর, জামাল ও তারেক পলাতক।ওই সময় ৯ জনের নামে দুটি মামলা করেন ভুক্তেভোগী। একটি নির্যাতনের এবং অন্যটি পর্নোগ্রাফি আইনে। পরে ধর্ষণের অভিযোগে আরেকটি মামলা করা হয়। ধর্ষণের মামলায় একই আদালত গত ৪ অক্টোবর দুই আসামি দেলোয়ার ও তার সহযোগী আবুল কালামকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

উল্লেখ্য,বেগমগঞ্জের একলাশপুরে ২০২০ সালের ২ সেপ্টেম্বর রাতে ঘরে ঢুকে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন করে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন ওরফে দেলুসহ ১৪-১৫ জনের একদল দুর্বৃত্ত। ৩২ দিন পর এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

আরো খবর

শার্শায় পুলিশের অভিযানে আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
শার্শায় পুলিশের অভিযানে আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু
খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু
নড়াইলে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
নড়াইলে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার