সর্বশেষ খবরঃ

নায়িকা শাহনূর ডেঙ্গু আক্রন্ত

নায়িকা শাহনূর ডেঙ্গু আক্রন্ত
নায়িকা শাহনূর

ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নায়িকা শাহনূর। সম্প্রতি প্রচণ্ড জ্বর ও শরীর ব্যথা নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন এই নায়িকা।ডেঙ্গুর লক্ষণ থাকায় চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করানোর পর রিপোর্ট পজিটিভ আসে।বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

এ প্রসঙ্গে শাহনূর বলেন, ‘তিন দিন ধরে প্রচণ্ড জ্বর। আমি খুবই অসুস্থ।এখনো শরীরে প্রচণ্ড জ্বর ও ব্যথা অনুভব করছি। মঙ্গলবার ( ২২ আগস্ট ) সকালে ডাক্তার দেখালাম। তিনি লক্ষণ দেখেই বুঝলেন ডেঙ্গু। এখন চিকিৎসা নিচ্ছি। সবাই দোয়া করবেন।

২০০০ সালে ‘জিদ্দি সন্তান’ দিয়ে ঢাকাই সিনেমায় পা রাখেন সৈয়দা কামরুন নাহার শাহনূর। সিনেমায় অভিনয় ছাড়াও টিভি নাটক ও বিজ্ঞাপনেও কাজ করেন শাহনূর।

বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন তিনি। শাহনূর অভিনীত ‘লীলা মন্থন’, ‘হবারতো হবেই প্রেম’, ‘কে আমার শত্রু’, ‘প্রেম প্রীতি ভালোবাসা’, ‘কাকতাড়ুয়া’ সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।

আরো খবর

শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা
সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা
সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা
হিলি স্থলবন্দরে আমদানি ও রপ্তানি অনিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
হিলি স্থলবন্দরে আমদানি ও রপ্তানি অনিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
রক্ষক হয়েও ভক্ষকের ভূমিকায় বেনাপোল কাস্টমস কর্মকর্তারা
রক্ষক হয়েও ভক্ষকের ভূমিকায় বেনাপোল কাস্টমস কর্মকর্তারা
গৌরীপুরে চার দপ্তর একাই সামলান ইউএনও
গৌরীপুরে চার দপ্তর একাই সামলান ইউএনও
ঈদে মিলাদুন্নবী( সাঃ)উপলক্ষে খাগড়াছড়িতে জশনে জুলুস
ঈদে মিলাদুন্নবী( সাঃ)উপলক্ষে খাগড়াছড়িতে জশনে জুলুস
ইয়াবাসহ রাজবাড়ীর দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার
ইয়াবাসহ রাজবাড়ীর দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার
যশোরে আবারো স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে আবারো স্বর্ণবারসহ পাচারকারী আটক