সর্বশেষ খবরঃ

নবগঠিত কেন্দ্রীয় যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে ভোলায় যুবদলের আনন্দ মিছিল

নবগঠিত কেন্দ্রীয় যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে ভোলায় যুবদলের আনন্দ মিছিল
নবগঠিত কেন্দ্রীয় যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে ভোলায় যুবদলের আনন্দ মিছিল

কামরুজ্জামান শাহীন ( ভোলা ) জেলা প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ভোলা জেলা য্বুদল।

বুধবার ( ১০ জুন ) বেলা ১১টায় ভোলা সদর মহাজন পট্রি দলীয় কার্যালয় থেকে এ আনন্দ মিছিল বের করেন। মিছিল টি বিএনপির অফিস অতিক্রম করে বরিশাল্লা দালানের সামনে আসলেই পুলিশি বাঁধা উপেক্ষা করে সদর রোড প্রদক্ষিণ করে পূনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে পথ সভায় মিলিত হন।

ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল কাদের সেলিমের সঞ্চালনায় পথ সভায় বক্তব্য রাখেন- ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরণ, হুমায়ুন কবির সোপান,এনামুল হক, কবির হোসেন,জেলা যুবদলের সিনিয়র সভাপতি ফখরুল ইসলাম ফৌরদাউস, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মোস্তাফা কামাল ও সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন প্রমূখ।

এ সময় বক্তরা বলেন,জাতির এই ক্রান্তিলগ্নে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে। মুন্না ও নয়নের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে।এজন্য বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে ভোলা জেলা বিএনপির নেতাকর্মীরা পক্ষ শুভেচ্ছা ও অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই।

এসময় আরও উপস্থিত ছিলেন ভোলা জেলা, সদর উপজেলা ও ভোলা পৌরসভা সহ ৭ উপজেলার ও পৌর সভার যুবদলের নেতা-কর্মীরা। এসময় জাতীয়তাবাদী যুবদলের  স্লোগান মুখরিত ছিল ভোলার রাজপথ। নেতাকর্মীরা বলেন, নবগঠিত যুবদল কমিটি আগামী আন্দোলন-সংগ্রামে যে কর্মস‚চি ঘোষণা করবে তা রাজপথে বাস্তবায়ন করবে।

উল্লেখ্য-গতকাল মঙ্গলবার ( ৯ জুন ) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন,সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক, বিল্লাল হোসেন তারেক,সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল এবং দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল পদে রয়েছে।

আরো খবর

খাগড়াছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১
খাগড়াছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
চৌগাছা সমিতির উদ্যোগে পঙ্গু ও চলাচলে অক্ষমদের মাঝে হুইলচেয়ার বিতরণ
চৌগাছা সমিতির উদ্যোগে পঙ্গু ও চলাচলে অক্ষমদের মাঝে হুইলচেয়ার বিতরণ
নারী সবজি ব্যবসায়ীকে মারধরের অভিযোগে খাগড়াছড়িতে যুবক আটক
নারী সবজি ব্যবসায়ীকে মারধরের অভিযোগে খাগড়াছড়িতে যুবক আটক
নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার
নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার
শিল্পী সমিতির নির্বাচন শুরু,ভোট দিবেন ৫৭৩ ভোটার
শিল্পী সমিতির নির্বাচন শুরু,ভোট দিবেন ৫৭৩ ভোটার
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকা মদ্রিচ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকা মদ্রিচ
শ্যামনগরে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন
শ্যামনগরে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন