সর্বশেষ খবরঃ

নড়াইলে সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার

নড়াইলে সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলে সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার

উজ্জ্বল রায় ( নড়াইল ) জেলা প্রতিনিধি :: নড়াইলের কালিয়া উপজেলায় সেপটিক ট্যাংক থেকে জুনায়েদ সর্দার (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার( ২ সেপ্টেম্বর )দুপুরে উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুনায়েদ কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামের আলমগীর সর্দারের ছেলে।

স্বজন ও স্থানীয়দের বরাতে জানা যায়,সেদিন মা–এর সঙ্গে খালাবাড়িতে বেড়াতে গিয়েছিল জুনায়েদ। দুপুরে তার মা বাজারে গেলে নানার সঙ্গে বাড়িতে ছিল সে। খেলার ছলে ফড়িং ধরতে গিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যায় শিশুটি। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পেছনে সেপটিক ট্যাংকের ভাঙা ঢাকনা দেখা যায়। সেখানে জুনায়েদের জুতা দেখতে পেয়ে স্থানীয়রা ট্যাংকের ভেতর থেকে মরদেহ উদ্ধার করেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরো খবর

বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩