সর্বশেষ খবরঃ

নড়াইলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইমামদের সাথে আলোচনা সভা

নড়াইলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইমামদের সাথে আলোচনা সভা
নড়াইলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইমামদের সাথে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার :: নড়াইলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জেলার ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ইমামদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার ( ২৪ সেপ্টেম্বর ) সকাল ১০.০০ ঘটিকায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নড়াইল জেলার ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক, জনাব মিজানুর রহমান।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাশরাফি বিন মোর্ত্তজা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মোসাঃ সাদিয়া খাতুন,পুলিশ সুপার, নড়াইল এবং জনাব আঞ্জুমান আরা, মেয়র, পৌরসভা, নড়াইল সহ জেলার সন্মানিত ইমামগণ।

আলোচনা সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় ইমামদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন বলেন, মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন হলো আমাদের পূর্ণাঙ্গ জীবন বিধান। এই পূর্ণাঙ্গ জীবন বিধানের মধ্যে আমাদের চলাফেরা, জীবনধারন, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, ইহকাল,পরকাল সবকিছু বর্ণনা করা আছে।

ইসলাম ধর্মের মতো প্রতিটি ধর্মই শান্তির বার্তা বহন করে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা বা অন্য ধর্মকে কটাক্ষ করা ও অশান্তি সৃষ্টি করা কোন ধর্মই সমর্থন করে না।

তিনি আরো বলেন, নড়াইল জেলা সাম্প্রদায়িক সম্প্রীতির একটি জায়গা। এখানে তিনি সকলকে নিজ নিজ ধর্মের অনুশাসন অনুযায়ী সম্প্রীতি বজায় রেখে আগামীর দিনগুলোতে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে বসবাস করার আহবান জানান।

এছাড়াও তিনি বলেন,যেকোনো সমস্যায় জনগণের বন্ধু হিসেবে আপনারা সর্বদাই নড়াইল জেলা পুলিশকে পাশে পাবেন।

আরো খবর

তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি