সর্বশেষ খবরঃ

নড়াইলে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

নড়াইলে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
নড়াইলে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার :: নড়াইলের লোহাগড়া উপজেলায় বিদ্যুতের তার চুরি সময় বিদ্যুতায়িত হয়ে ইরফান মুন্সি (২৪ ) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইরফান মুন্সি উপজেলার চর-করফা গ্রামের তুরাফ মুন্সির ছেলে।

শনিবার ( ১৫ ফেব্রুয়ারি )নড়াইল সদর হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। গত শুক্রবার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত সোমবার ( ১০ ফেব্রুয়ারি )দিবাগত রাতে লোহাগড়া উপজেলার আলামুন্সির মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে নিহত চর-করফা গ্রামের ইরফান মুন্সি ও তার দুই সহযোগী ওই গ্রামের আখতার শেখের ছেলে আরিফ ও খোকা মোল্যার ছেলে রবিউল বিদ্যুতের তার চুরি করার উদ্দেশে লোহাগড়া উপজেলার আলামুন্সি মোড়ে যায়।এসময় ইরফান মুন্সি নামে ওই যুবক খুঁটিতে উঠে তার কেটে চুরির চেষ্টা করলে বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যায় এসময় তার দুই সহযোগী দৌড়ে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন টের পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়। শনিবার নিহতের ময়নাতদন্তের পর তার মরদেহ দাফন করা হয়েছে।

এবিষয়ে লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত )আব্দুল্লাহ আল মামুন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

আরো খবর

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা
সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা
সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা