সর্বশেষ খবরঃ

নড়াইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নড়াইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
নড়াইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার :: নড়াইলের কালিয়া উপজেলার আটলিয়া গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৪ জুন) সকাল ১০টার দিকে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।মৃত দুই শিশু হলেন পৌনে দুই বছর বয়সী রাহাদ শেখ ও রিহান শেখ।

নিহত রাহাদ শেখ ওই গ্রামের সৌদি প্রবাসী শিমুল শেখের ছেলে এবং রিহান শেখ একই গ্রামের রিয়াজ শেখের ছেলে। একই পরিবারের দুই শিশুর এ মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালবেলা খাওয়া-দাওয়া শেষে বাড়ির উঠানে খেলছিলো রাহাদ ও রিহান। তাদের মা ও চাচি তখন গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর শিশুদুটিকে উঠানে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশে একটি পুকুরে তাদের ভাসমান দেহ দেখতে পান পরিবারের একজন সদস্য।

দ্রুত পুকুর থেকে উদ্ধার করে দুই শিশুকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, একই পরিবারের দুই শিশুর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা ঘটনাটি তদন্ত করেছি এবং প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই প্রতীয়মান হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো খবর

হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের