সর্বশেষ খবরঃ

নড়াইলে নারী হত্যায় যুবক গ্রেপ্তার

নড়াইলে নারী হত্যায় যুবক গ্রেপ্তার
নড়াইলে নারী হত্যায় যুবক গ্রেপ্তার

নড়াইলের সদর উপজেলার বিছালী গ্রামে হাঁস চুরির অপবাদ দেওয়ায় আমেনা বেগম (৫৫) নামে এক নারীকে হত্যার ঘটনায় আসিফ মোল্যা ( ১৯ ) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।আসিফ মোল্যা সদর উপজেলার বিছালী গ্রামের বাবর আলী মোল্যার ছেলে।

মঙ্গলবার ( ১৭ সেপ্টেম্বর ) দুপুর সাড়ে ১২টার দিকে আসিফকে তার নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গত ৪ আগস্ট নড়াইল সদর উপজেলার বিছালী গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।বিকেলে নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ আগস্ট নড়াইল সদর উপজেলার বিছালী গ্রামের মনির হোসেন মোল্যার স্ত্রী আমেনা বেগম নিজ বাড়িতে হত্যাকাণ্ডের শিকার হয়। এ ঘটনায় ১২ আগস্ট সদর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের স্বামী মনির মোল্যা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ( ১৭ সেপ্টেম্বর )দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ অভিযান চালিয়ে আসিফ মোল্যা নামে এক যুবককে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।

আসিফ মোল্যা পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, মৃত আমেনা বেগম সম্পর্কে তার গ্রাম্য দাদি হয়। আমেনার পরিবারের সঙ্গে তাদের পরিবারের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। তার পরেও আমেনা তাদের বাড়িতে যাওয়া আসা করতো।

আমেনা গত ২৮ জুলাই আসিফের বাড়িতে গিয়ে তার মায়ের নামে আজেবাজে কথা বলেন ও গালিগালাজ করেন। পরে গত ২ আগস্ট আমেনার হাঁস চুরি হলে আসিফকে চোরের অপবাদ দেয়। এ ঘটনায় তার মা তাকে মারপিট করে। এতে করে তার রাগ হয়। এসব কারণে আসিফ গত ৪ আগস্ট রাতে আমেনার বাড়িতে যায়। পরে সুযোগ বুঝে আসিফ পেছন থেকে তার সঙ্গে থাকা গামছা দিয়ে আমেনার গলায় পেঁচিয়ে ধরে। এরপর পরনের শাড়ি দিয়ে গলায় আবার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে আসিফ আমেনার ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে চলে যায়। আসিফের কাছ থেকে আমেনার ব্যবহৃত মুঠোফোনটি উদ্ধার করেছে পুলিশ।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) সাইফুল ইসলাম বলেন, বুধবার ( ১৮ সেপ্টেম্বর ) সকালে আসামি আসিফ মোল্যাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার