সর্বশেষ খবরঃ

নড়াইলে ট্রলির ধাক্কায় শিশু নিহত

নড়াইলে ট্রলির ধাক্কায় শিশু নিহত
নড়াইলে ট্রলির ধাক্কায় শিশু নিহত

উজ্জ্বল রায়( নড়াইল ) জেলা প্রতিনিধি :: নড়াইলের কালিয়া উপজেলায় ট্রলির ধাক্কায় লিমন নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে।রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। লিমন ওই গ্রামের কৃষক ইকরামুল ফকিরের ছেলে। দুই ছেলের মধ্যে নিহত লিমন ইকরামুলের ছোট সন্তান।

নিহতের স্বজনরা জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা গ্রামের সড়ক দিয়ে একটি ট্রলি যাচ্ছিল। এসময় রাস্তায় থাকা শিশু লিমনকে ধাক্কা দেয় ট্রলিটি। এসময় লিমনের মাথা, নাক, পাসহ শরীরের একাধিক জায়গায় আঘাত লেগে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহেল আলম জানান, আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো খবর

যশোরে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক
যশোরে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক
শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত-১৪
শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত-১৪
কেশবপুরে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির
কেশবপুরে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির
খাগড়াছড়িতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু
খাগড়াছড়িতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু
শার্শায়  চার ক্লিনিককে জরিমানা
শার্শায়  চার ক্লিনিককে জরিমানা
মার্কিন বাহিনীর হাতে ইরানের পতাকাবাহী জাহাজ আটকঃ ট্রাম্প
মার্কিন বাহিনীর হাতে ইরানের পতাকাবাহী জাহাজ আটকঃ ট্রাম্প
চেঙ্গী নদীতে অবৈধ বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড
চেঙ্গী নদীতে অবৈধ বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড
বেনাপোলে হাসপাতালের দাবীতে মানববন্ধন
বেনাপোলে হাসপাতালের দাবীতে মানববন্ধন