সর্বশেষ খবরঃ

নড়াইলে কুপিয়ে যুবক খুন

স্টাফ রিপোর্টার :: নড়াইলের লোহাগড়া উপজেলায় খাজা মোল্যা( ৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।

বুধবার( ১৪ মে )সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমরডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।নিহত খাজা মোল্যা ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামের পার-ইচাখালী গ্রামের নবাব মোল্যার ছেলে।

নিহতের স্বজনরা জানায়,বুধবার সকালে খাজা মোল্যা নামে ওই ব্যক্তি নিজ বাড়ি থেকে চা পানের উদ্দেশে কুমরডাঙ্গা বাজারে যান।সেখানে প্রতিপক্ষ ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি কুমারডাঙ্গা গ্রামের মেম্বার পলাশের নেতৃত্বে এসেকেন্দার,ইনসান,রবিউল, শরিফুল, রহমতুল্লাহ,সাইফুল, লাহাব, রাসেল,রাহাত,রনি,মান্না ও মাসুমসহ ১৫/২০ জন ধারাল অস্ত্রসহ কুমারডাঙ্গা বাজারে রবিউলের দোকানের সামনে বসে থাকা অবস্থায় খাজা মোল্যাকে ঘিরে ফেলে।

পরে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে মারাত্মক জখম করে। পরে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকান্ডেনর ঘটনায় অভিযুক্ত মেম্বার পলাশের সহিত যোগা যোগের চেষ্ঠা চালালেও সাক্ষাৎ না মেলায় বক্তব্য জানা সম্ভব হয়নী।

এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি )মোঃ আশিকুর রহমান জানান ঘটনার পরে এলাকায় অতিরিক্ত পুলিশ ডিবি মোতায়েন করা হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার