সর্বশেষ খবরঃ

নড়াইলে ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত

নড়াইলে ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত
নড়াইলে ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত

উজ্জ্বল রায়( নড়াইল )জেলা প্রতিনিধি :: মহাদেব শিবকে তুষ্ট করতে এবং চৈত্র সংক্রান্তিতে শিবের আশীর্বাদ কামনায় গ্রামীণ বাংলায়, বিশেষ করে নড়াইলের সদর উপজেলায় ঐতিহ্যবাহী ‘খেজুর সন্ন্যাসী’ পূজা ও ‘খেজুর ভাঙা’ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১৩ এপ্রিল )বিকেলে সদর উপজেলার কোড়গ্রামের বিদ্যুৎ মল্লিকের বাড়ির আঙিনায় এ পূজা অনুষ্ঠিত হয়। এটি ‘খেজুর সন্ন্যাসী’ বা খেজুর ভাঙা উৎসব নামে পরিচিত।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কাঁটাযুক্ত খেজুর গাছের নিচে বাজানো হচ্ছে ঢাকঢোল। চলছে উলুধ্বনি, শঙ্খধ্বনি, একদল সন্ন্যাসী গাছের নিচে নৃত্য করছে। আর দল নেতা সাদা ধুতি আর লাল গামছা কোমরে জড়িয়ে তাদের ঘিরে গেয়েছেন ধর্মীয় গান।

কয়েকশত মানুষ গাছের চারপাশে ঘিরে অপলক তাকিয়ে ভক্তিভরে তাদের গান ও নৃত্য দেখছেন। এর মধ্যে একজন সন্ন্যাস নাচতে নাচতে উঠে পড়েছে খেজুর গাছের মাথায়। পরপর সারি সারি গাছটিতে উঠে পড়ছে আরও কয়েকজন সন্ন্যাসী। গাছের মাথায় দাঁড়িয়ে খেজুর ফল ছুড়ে দিচ্ছেন অগণিত ভক্ত-দর্শকের দিকে।

খেজুর সন্ন্যাসী বা খেজুর ভাঙা উৎসবে অংশ নেওয়া ষোলো সাঙ্গয়ের সুদর্শন চক্রবর্তী তিনি বলেন, খেজুর ভাঙা উৎসব হিন্দু সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান। চৈত্র মাসে যখন পাট স্নান করানো হয়। তখন থেকে আমরা শিব ঠাকুরের নামে উপবাস থাকি। নিয়মিত আমরা পূজা অর্জনা করি, তখন থেকে আমরা ষোলো সাঙ্গ একত্রিত থাকি, শিবের আরাধনা করি।

পূজার পুরোহিত ( বালা ) সচিন্দ্রনাথ বিশ্বাস বলেন, চৈত্র মাসে শিব যখন রুদ্র রূপ ধারণ করেন। রুদ্র রূপ ধারণকারী শিব রাহুসেন রাজাকে ষোলো সাঙ্গ, বালা উপস্থিত করে পাট স্নান করিয়ে উপাসনা করার আদেশ দেন। সেই থেকে এই পূজার আরম্ভ হয়। ভক্তরা চৈত্র মাসে এই পূজা করে থাকেন।শিবকে তুষ্ট করতেই এই পূজার আয়োজন করা হয়।

আরো খবর

অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
ঘুস বানিজ্য বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
ঘুস বাণিজ্যে বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম