সর্বশেষ খবরঃ

নড়াইলের আদালতে চৌগাছার ২ নারীর যাবজ্জীবন

নড়াইলের আদালতে চৌগাছার ২ নারীর যাবজ্জীবন
প্রতিকী ছবি

যশোর প্রতিনিধি :: নড়াইলে মাদক মামলায় যশোরের চৌগাছার দুই নারীসহ ৩ নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, যশোরের চৌগাছা থানার শলুয়া গ্রামের মৃত জাহান বিশ্বাসের মেয়ে শাহিদা বেগম (৪০), একই এলাকার বাসিন্দা ফাতেমা বেগম (৩৮) ও গোপালগঞ্জের নিজড়া সরদার পাড়া গ্রামের মৃত বেলায়েত সরদারের মেয়ে পেয়ারা বেগম (৪০)।

রবিবার ( ১২ নভেম্বর ) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাইফুল আলম এ আদেশ দেন। সেইসঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। আদালতের পাবলিক প্রসিকিউটর ( পিপি ) অ্যাডভোকেট এমদাদুল ইসলাম ইমদাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ১২ অক্টোবর লোহাগড়ার জয়পুর খেয়া ঘাটে পারাপারের সময় তল্লাশিকালে শাহিদার কাছ থেকে ৪০ বোতল, ফাতেমার কাছ থেকে ২৫ বোতল ও পেয়ারা বেগমের কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ।

এ ঘটনায় সহকারী উপ-পরিদর্শক ( এএসআই ) মনিরুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ৮ সাক্ষীর সাক্ষ্য শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন।

আরো খবর

শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা