সর্বশেষ খবরঃ

ধামরাইয়ে বাস ও ট্রাক সংঘর্ষে নিহত ৪

মৌলভীবাজারে পিকআপ ভ্যানের চাপায় দুই যুবক নিহত
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার :: ঢাকার ধামরাইয়ে শ্রমিকবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের ৪ যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৮-২০ জন।বুধবার ( ২০ নভেম্বর ) রাত সাড়ে নয়টার দিকে কালামপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, তৈরি পোশাক কারখানার শ্রমিকবাহী একটি বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিক ভাবে নিহতরা ধামরাইয়ের গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক বলে পুলিশ নিশ্চিত করলেও তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি।

তবে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের দুনিগ্রাম এলাকার খবুর উদ্দিনের মেয়ে নিপা আক্তার ( ২৮ ) ও একই ইউনিয়নের বড় জেঠাইল পশ্চিমপাড়ার জাহাঙ্গীর নিহত হয়েছেন। এছাড়া আহতদের মধ্যে বাস চালক ছানোয়ার হোসেনের ( ৩৮ ) অবস্থা আশংকাজনক। তিনি বালিয়া ইউনিয়নের দুনিগ্রাম এলাকার আওলাদ ফকিরের ছেলে।

পুলিশ জানায়, রাতে খাগুর্তা এলাকায় কালামপুরগামী একটি দ্রুতগতির ইটবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা শ্রমিকবাহী বাসের সংঘর্ষ হয়। এতে স্থানীয় ও বাসের যাত্রীসহ অন্তত ১৫-২০ জন আহত হয়। পরে গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মনিরুল ইসলাম বলেন, রাতে খাগুর্তা এলাকায় একটি শ্রমিকবাহী বাস ও ইটবোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই বাসে থাকা চারজনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই ধামরাইয়ের গ্রাফিক্স ডিজাইন নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক। নিহতদের বিস্তারিত পরিচয়ও এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি।

আরো খবর

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা
সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা
সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা