সর্বশেষ খবরঃ

ধানের শীষের সমর্থনে দুমকিতে উঠান বৈঠক

ধানের শীষের সমর্থনে দুমকিতে উঠান বৈঠক
ধানের শীষের সমর্থনে দুমকিতে উঠান বৈঠক

জাকির হোসেন হাওলাদার( পটুয়াখালী )জেলা প্রতিনিধি:: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল( অবঃ) আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে শ্রীরামপুর ইউনিয়নে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ বাদুয়া শ্রীরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি’র ২ ও ৩ নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন শ্রীরামপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ ফারুক হোসেন হাওলাদার।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বেগম সুরাইয়া আক্তার চৌধুরী।সভা সঞ্চালনা করেন শ্রীরামপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আমীর হোসেন হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা প্রশাসক ও জীবন বীমা কর্পোরেশনের এম ডি একেএম জব্বার ফারুক, দুমকি উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মৃধা,ঢাকাস্হ জাতীয়তাবাদী ফোরামের নেতা আঃ মালেক মৃধা, এবায়দুল ইসলাম বাদল,পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ,শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ খলিলুর রহমান,দুমকি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসীম উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, “ধানের শীষ গণতন্ত্র,জণগনের অধিকার ও স্বাধীনতার প্রতীক। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জণগণের ভোটাধিকার নিশ্চিত করতে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।একই সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল( অবঃ) আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে ব্যাপক জনসমর্থন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করার আহ্বান জানান।

আরো খবর

তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ