সর্বশেষ খবরঃ

ধানমন্ডিতে মারধরের শিকার সালমা ইসলাম কারাগারে

ধানমন্ডিতে মারধরের শিকার সালমা ইসলাম কারাগারে
ধানমন্ডিতে মারধরের শিকার সালমা ইসলাম কারাগারে

স্টাফ রিপোর্টার :: ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে মারধরের শিকার নারী সালমা ইসলামকে ( ৪০ ) জুলাই আন্দোলনের এক হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার ( ১৪ নভেম্বর ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র তদন্ত কর্মকর্তার শুনানি নিয়ে জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বৃহস্পতিবার ( ১৩ নভেম্বর )বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে শেখ মুজিবের রহমানে বাড়ি ভাঙচুরের সময় মারধরের শিকার হন সালমা ইসলাম। তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে ইউরোপিয়ান ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র আবু সাইদ মুঃ সাইম হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার এসআই আনোয়ার মিয়া।

সালমা ইসলামের পক্ষে তার আইনজীবী আবুল হোসাইন পাটোয়ারী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি নিয়ে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে বলে জানান আবুল হোসাইন পাটোয়ারী।

মামলার বিবরণ থেকে জানা যায়, জুলাই আন্দোলন চলাকালে ১৯ জুলাই সকাল পৌনে ১১টার দিকে ধানমন্ডি থানার সাত মসজিদ রোডে মিছিলে অংশ নেন সাইম। সেখানে পিঠে গুলিবিদ্ধ হন আবু সাইদ মোঃ সাইম।

পরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৩৭ জনের বিরুদ্ধে গত বছরের ১ ডিসেম্বর ধানমন্ডি মডেল থানায় মামলা করেন তিনি।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন