সর্বশেষ খবরঃ

ধর্ষকদের গ্রেফতার দাবীতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও

ধর্ষকদের গ্রেফতার দাবীতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও
ধর্ষকদের গ্রেফতার দাবীতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি:: পাহাড়ি নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষক মোঃ ইউসুফ,মোঃ রানাসহ অভিযুক্তদের দ্রুত গ্রেফতারসহ রাঙ্গামাটি ও নারী ও শিশুকে ধর্ষণচেষ্টাকারী মোঃ হাবিবুর রহমান,বান্দরবানে নাইক্ষ্যংছড়িতে ধর্ষণচেষ্টাকারী মোঃ ফারুকসহ অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও ৮দফার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছে সংঘাত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার( ২৭আগস্ট ) সকাল ১১টায় খাগড়াছড়ি গেইট থেকে হাজার হাজার সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করা হয। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর হয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হয়। ধর্ষক ও ধর্ষণ চেষ্টাকারীদের দ্রুত গ্রেফতারসহ জনসম্মুখে কঠোর শাস্তির দাবিতে প্রায় ১ঘন্টা কার্যালয়ে অবস্থান নেন। পরে জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান ধর্ষক ও ধর্ষণচেষ্টাকারীদের দ্রুত ব্যবস্থার নেয়ার আশ্বাস দেয়ার পর উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

বিক্ষোভরত শিক্ষার্থীদের অনড় অবস্থানে থাকায় পুলিশ সুপার মুক্তা ধর এসে শিক্ষার্থীতের আশ্বস্ত করেন এবং অপরাধীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেয়া হয়। ধর্ষণকারী যেই হোক কোন ধরনের ছাড় দেয়া হবেনা বলে জানান তিনি।

এ সময় ধর্ষক ও ধর্ষণচেষ্টাকারীদের আগামী ৫দিনের মধ্যে গ্রেফতার করে জনসম্মুখে শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। কেন রকম গাফিলতি হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। ধর্ষকদের গ্রেফতার ও ধর্ষণকারীদের দ্রুত গ্রেফতার ও জনসম্মুখে শাস্তি প্রদানের জন্য জেলা প্রশাসনকে ৫দিনের আল্টিমেটাম দেয়া হয়।

পরে বিক্ষোভাকারীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে মিছিল বের করে প্রধান সড়ক ঘুরে করে জেলা শহরের চেঙ্গী স্কোয়ারে সমাবেশ করা হয়।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার