সর্বশেষ খবরঃ

দুমকীতে মাদক বিরোধে ছুরির কোপে যুবক আহত

দুমকীতে মাদক বিরোধে ছুরির কোপে যুবক আহত
দুমকীতে মাদক বিরোধে ছুরির কোপে যুবক আহত

জাকির হোসেন( পটুয়াখালী )জেলা প্রতিনিধি :: মাদক সংক্রান্ত বিরোধের জেরে পটুয়াখালী জেলার দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামে এক যুবককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে মোঃ রবিউল শিকদার ওরফে ‘হাত কাটা রবিউল’-এর বিরুদ্ধে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জলিশা ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রবিউল ওই এলাকার শাহা শিকদারের ছেলে।

অভিযোগ,তিনি স্থানীয় ইদ্রিস হাওলাদারের ছেলে রাসেল হাওলাদারকে একা ডেকে নিয়ে মাদকের তথ্য সে দুমকীতে কাউকে জানিয়েছে কিনা জানতে চান। রাসেল তা অস্বীকার করলে রবিউল পেটে ছুরি ঢুকিয়ে দেন

‎গুরুতর জখম রাসেলকে প্রথমে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এদিকে,ঘটনার পর আহত রাসেলের একটি ভিডিও সাক্ষাৎকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তিনি অভিযোগ করেন, রবিউল তাকে একা ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় ছুরিকাঘাত করে। অভিযুক্ত রবিউলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

স্থানীয়দের দাবি, ‘হাত কাটা রবিউল’ এলাকায় আগে থেকেই চিহ্নিত ও বিতর্কিত ব্যক্তি।এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

‎এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বলেন, “এখনও কিছু জানি না। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর

বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩