সর্বশেষ খবরঃ

দুমকিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভাতের হোটেল পুড়ে ছাই

দুমকিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভাতের হোটেল পুড়ে ছাই
দুমকিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভাতের হোটেল পুড়ে ছাই

জাকির হোসেন হাওলাদার( পটুয়াখালী ) জেলা প্রতিনিধি :: পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে খোরশেদ কাক্কুর সেলে গরিব সোহেলের ভাতের হোটেল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকানের মালিক সোহেল হাওলাদার সর্বস্ব হারিয়ে পথে বসেছেন।

বৃহস্পতিবার ( ৪ ডিসেম্বর ) সকালে হোটেলের রান্নাঘর থেকে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, হোটেলের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হওয়ার সঙ্গে সঙ্গেই তা দ্রুত পুরো দোকানে ছড়িয়ে পড়ে। প্রতিবেশী লোকজন আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এরপর পটুয়াখালী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

দোকানের মালিক সোহেল হাওলাদার জানান, ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাঁর স্বপ্নের হোটেলটি সম্পূর্ণরূপে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এতে তাঁর সমস্ত মালামাল, আসবাবপত্র ও নগদ অর্থসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত সোহেল হাওলাদার কান্নায় ভেঙে পড়ে বলেন এই দোকানটি আমি ধার দেনায় নিজের সর্বস্ব টাকায় গড়ে তুলেছিলাম। আগুনে সব শেষ হয়ে গেল।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার