সর্বশেষ খবরঃ

দীর্ঘদিন পর অভিনয়ে ফিরলেন কারিশমা কাপুর

দীর্ঘদিন পর অভিনয়ে ফিরলেন কারিশমা কাপুর
দীর্ঘদিন পর অভিনয়ে ফিরলেন কারিশমা কাপুর

দীর্ঘদিন পর কারিশমা কাপুর এসেছেন নতুন সিরিজ নিয়ে। গত ১৫ মার্চ মুক্তি পেলো তার নতুন সিরিজ ‘মার্ডার মুবারক’। রহস্য,রোমাঞ্চ আর যৌনতায় ভরপুর মার্ডার মুবারকের ট্রেলারেই চমক লাগিয়েছে। এতে অভিনয় করেছে সারা আলি খান, করিশমা কাপুর, টিসকা চোপড়া, বিজয় বর্মা, ডিম্পল কপাডিয়া অভিনীত এই নেটফ্লিক্স ছবির ট্রেলার।

পঙ্কজ ত্রিপাঠির সাথে কারিশমা এই স্ক্রিন রসায়ন দেখার আগ্রহ তাই অনেকেরই। হোমি আদাজানিয়া পরিচালিত এই ছবিতেও অভিনেত্রী হিসেবেই দেখা যাবে করিশমাকে। সাথে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন সারা আলী খান।

কারিশমা কাপুর বলেন,অনেকদিন ধরেই নানান ধরনের সিরিজ দেখার পর আগ্রহ জন্মে কাজ করার। কারণ এখন দুর্দান্ত কিছু কাজ হচ্ছে। আর ‘‘মার্ডার মুবারক’’ ছবির গল্প আমাকে বেশি মুগ্ধ করেছে। সাথে পঙ্কজ ত্রিপাঠির অভিনয়। তার ভক্ত আমি আগে থেকেই।

এই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন দীনেশ বিজয়ন। থ্রিলারধর্মী গল্পে খুনের জট খুলতেই মূলত এই সিরিজের গল্পগুলো বেড়ে ওঠে।

এদিকে কারিশমা কাপুরের এই কামব্যাকের পর আরো কিছু মুভিতেও তাকে দেখা যাবে বলে জানান তিনি। কারিশমা গণমাধ্যমকে বলেন, ‘অভিনয় যেহেতু শুরু করেছি। তাই সব মাধ্যমেই কাজ করবো। তবে সারার সাবলীল অভিনয় দেখে আমি মুগ্ধ হয়েছি।’

নেটফ্লিক্সে দীর্ঘদিন ধরেই দর্শকেরা এই সিরিজটি দেখার জন্য অপেক্ষা করে ছিলেন।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী