সর্বশেষ খবরঃ

দীঘিনালায় শিক্ষাবৃত্তি ও শিক্ষাসামগ্রী বিতরণ

দীঘিনালায় শিক্ষাবৃত্তি ও শিক্ষাসামগ্রী বিতরণ
দীঘিনালায় শিক্ষাবৃত্তি ও শিক্ষাসামগ্রী বিতরণ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি :: “আলোকিত হয়ে, আলোকিত সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে পহর লাইব্রেরির উদ্যোগে এবং কামিনী রঞ্জন ত্রিপুরা ফাউন্ডেশনের সহযোগিতায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার জামতলী রাজেন্দ্র কার্বারী পাড়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পহর লাইব্রেরির সভাপতি খনেশ্বর ত্রিপুরা(রিচার্ড )। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষক ও পিএইচডি ডিগ্রিধারী ডঃ হরিপূর্ণ ত্রিপুরা, কুজেন্দ্র মল্লিকা মডার্ন কলেজের অধ্যক্ষ সাধন ত্রিপুরা,বোয়ালখালী মৌজার হেডম্যান ত্রিদীপ রায় পোমাং,বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ দীঘিনালা শাখার সাংগঠনিক সম্পাদক হরলাল ত্রিপুরাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন,লাইব্রেরি হলো জ্ঞানের ভাণ্ডার, এটি একটি মনের হাসপাতাল। ভালো বই শুধু জ্ঞান বাড়ায় না, মানুষের চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতেও সাহায্য করে। একজন ভালো পাঠক ভবিষ্যতে আলোর প্রদীপ হয়ে সমাজকে আলোকিত করতে পারে।

বক্তারা আরও বলেন, পাঠাগার গড়ে তোলার মূল লক্ষ্য হলো সুস্থ্য সমাজ, সুস্থ্য মানসিকতা এবং জ্ঞানের আলোয় প্রজন্মকে আলোকিত করা। তাই শিক্ষিত সমাজ গঠনে পাঠাগারের প্রয়োজনীয়তা অপরিসীম।

অনুষ্ঠানের শেষে মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি ও শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন