সর্বশেষ খবরঃ

দিনাজপুরে ৪টি ইট ভাঁটায় জরিমানা

দিনাজপুরে ৪টি ইট ভাঁটায় জরিমানা
দিনাজপুরে ৪টি ইট ভাঁটায় জরিমানা

চন্দন মিত্র( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: দিনাজপুর ফুলবাড়ী উপজেলায় আবারও ইট ভাঁটায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার( ১১ডিসেম্বর ) ফুলবাড়ীতে নিয়ম নীতির পরিপন্থী ৪টি ইট ভাঁটায় অভিযান চালিয়ে জরিমানা আদায় ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন পরিবেশ অধিদপ্তর,সদর দপ্তরের ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে রাঙামাটি এলাকায় মেসার্স ইব্রাহিম ব্রিকস ( পূর্ব নাম: অর্নব ব্রিকস ) ও মেসার্স এম আর ব্রিকস ( পূর্ব নাম: অর্নব ব্রিকস ) নামক দুইটি ইট ভাটার চিমনি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং ভাটা দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রাজারামপুর এলাকায় মেসার্স নবী ব্রিকস ও মেসার্স এন এইচ ব্রিকস নামক দুটি ইট ভাটার প্রতিটিকে ৩ লক্ষ করে মোট ৬ লক্ষ টাকা অর্থদণ্ড আরোপপূর্বক নগদ আদায় করা হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব প্রদান করেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা।

অভিযানে বিদ্যুৎ বিভাগের একটি দল ইট ভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক কাজে সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনী,দিনাজপুর জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি চৌকশ দল। অবৈধ ইট ভাটার বিরুদ্ধে এরূপ অভিযান চলমান অব্যাহত থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।

আরো খবর

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ