সর্বশেষ খবরঃ

দিনাজপুরে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে জখমের মামলায় গ্রেফতার-৩

দিনাজপুরে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে জখমের মামলায় গ্রেফতার-৩
প্রতিকী ছবি

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুর সদরের রামনগর এলাকায় নিজেদের রাজত্ব কায়েম এবং আধিপত‍্য বিস্তারে অসহায় নিরীহ মানুষের উপর অমানবিক ও পাশবিক নির্যাতনের অভিযোগে ৩ জনকে আটক করেছে কোতয়ালি পুলিশ।

সোমবার ( ১৭ জুলাই )রাত আনুমানিক ২টা ৩০মিনিটে দিনাজপুর সদরের রামনগর মামুনের মোড় নামক স্থানে মুদি ব‍্যবসায়ি এসএম ইলিয়াস আলী ওরফে কচি কে অনাকাঙ্ক্ষিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর রক্তাক্ত ও জখম করেন একই এলাকার মৃত কোবাদ আলীর তিন সহোদর ভাই মোঃ সোহেল (৪৫),মোঃ জুয়েল (৪০) ও মোঃ রুয়েল ওরফে চেঙ্গু (৩০)সহ অজ্ঞাতনামা ৭/৮ জনের একটি সন্ত্রাসী দল।

নির্যাতনে জখম হওয়া ইলিয়াসের স্ত্রী রিনা পারভীনের দায়েরকৃত এজাহারের ভিত্তিতে তিন সহোদর ভাই সোহেল,জুয়েল ও রুয়েলের বিরুদ্ধে একটি মামলা রুজু হয়,যাহার মামলা নাম্বার ৫৭।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে দিনাজপুর কোতয়ালি থানার অফিসার ইন চার্য তানভীরুল ইসলাম জানান প্রতিদিনের ন‍্যায় ইলিয়াসআলী তার বাড়ীর পাশে যে চারটি দোকান রয়েচে তা দেখতে বের হলে এহাজারে উল্লেখিত আসামীসহ অজ্ঞাতনামা ৭/৮জন দুষ্কৃতিকারী ইসিয়াসআলীকে উপুর্যপরী ছুরিকাঘাত করে গুরুত্বর রক্তাক্ত জখম করে।

এ ঘটনার সাথে জড়িত অন‍্যান‍্য আসামীদেরকেও ধরতে পুলিশি অভিযান অব‍্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে বলে তিনি আরো জানান।

আরো খবর

হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী