সর্বশেষ খবরঃ

দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক গাড়ি চালক মাদকসহ গ্রেপ্তার

দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক গাড়ি চালক মাদকসহ গ্রেপ্তার
দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক গাড়ি চালক মাদকসহ গ্রেপ্তার

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুর সদরের কুতুইর বাজার বিশেষ অভিযান চালিয়ে আরজুল ইসলাম ( ৬৪ ) নামক এক মাদক কারবারি কে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট মাদক সহ হাতেনাতে গ্রেফতার করেছে টহলরত বিজিবির সদস্যরা।

আটক মাদক কারবারি আরজুল ইসলাম( ৬৪) দিনাজপুর সদরের হরিহরপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে ও সাবেক দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শাখার গাড়ি চালক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।

মঙ্গলবার দুপুর ২ টার দিকে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের মাধ্যমে এল আই বিজিবি তদন্ত কর্মকর্তা দিনাজপুর আদালতে প্রেরণ করেন।

দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ কোতোয়ালি দাইনুর বিজিবি ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত কর্মরত বিজিবি সদস্যরা জানান, গত ২৯ এপ্রিল নিজস্ব গোয়েন্দার সংবাদের ভিত্তিতে দিনাজপুর সদর উপজেলা কমলপুর ইউনিয়ন এবং দক্ষিণ কোতোয়ালি নামের কুতুইর বাজারের পশ্চিমে পাকা রাস্তার পাশে গোপনে অ্ৎ পেতে থাকেন টহলরত বিজিবি সদস্যরা।

এক পর্যায়ে আরজুল ইসলামসহ আরো এক ব্যক্তি মোটরসাইকেল যোগে সেই রাস্তা দিয়ে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বিজিবির সদস্যরা চ্যালেঞ্জ করেন। বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা কালে বিজিবির সদস্যরা আরজুল ইসলামকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।  পরে শরীর তল্লাশি করে ১০ পিচ নিষিদ্ধ ঘোষিত মাদকদ্রব্য টেপেন্টাডল পাওয়া যায়।

জব্দকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটের বাজার মূল্য ৮০০ টাকা। এ সময় তার সাথে থাকা অপর ব্যক্তি দৌড়ে পালিয়ে গেলেও আটক করতে পারেনি বিজিবি সদস্যরা অন্যদিকে মোটরসাইকেল ও একটি এন্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করেন।

পরে বিজিবি বাদী হয়ে দিনাজপুর সদর কোতোয়ালি থানায় একটি নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরজুল ইসলামকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলা নং ২৬৯/২০২৪।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিজিবি বাদী হয়ে একটি মামলার দায়ের করার সংবাদ নিশ্চিত করে বলেন,যেহেতু মামলাটির বাদী বিজিবি তাই মামলাটি তদন্ত করার ভার পুলিশ পরিদর্শক এলআই বিজিবি সদস্য শ্যামল চন্দ্র বর্মনের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন