সর্বশেষ খবরঃ

দিনাজপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে গুচ্ছ গ্রামের ১০টি বাড়ি ভস্মীভূত

দিনাজপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে গুচ্ছ গ্রামের ১০টি বাড়ি ভস্মীভূত
প্রতিকী ছবি

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুড়া ইউনিয়নে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে গুচ্ছ গ্রামের ১০টি বাড়ি পুড়ে প্রায় ২০লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে ।

দিনাজপুর কোতোয়ালি থানা সুত্রে প্রাপ্ত তথ্য মতে জানা যায় ২৫ নভেম্বর শনিবার সকাল ১১টায় দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড এর শিবপুর এলাকায় আবাসন প্রকল্পের ফেস ২ এর ৬নং ব্যারাকে হরপদ নামে এক ব্যক্তির ঘড়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।পরে সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে ১০টি টিনের বাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে যায় ।

খবর জানার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে আগুনে গড়ে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।এ ঘটনার প্রায় ২০লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানা যায় ।

ঘটনাস্থল দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ হোসেন এবং বিট অফিসার অগ্নিকান্ডের স্থান পরিদর্শন করেছেন।

আরো খবর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার