সর্বশেষ খবরঃ

দিনাজপুরে বিএনপি নেতা মুরাদের বিরুদ্ধে মানববন্ধন

দিনাজপুরে বিএনপি নেতা মুরাদের বিরুদ্ধে মানববন্ধন
দিনাজপুরে বিএনপি নেতা মুরাদের বিরুদ্ধে মানববন্ধন

চন্দন মিত্র( দিনাজপুর )জেলা প্রতিনিধি :: দলীয় পদ পদবী আর  ক্ষমতা বলে শ্রমিক  সংগঠনের বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়ার প্রতিবাদে দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কোতয়ালি বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুরাদ আহম্মেদ এর বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন দিনাজপুর জেলা ট্রাকশ্রমিক ইউনিয়নের সদস্যরা।

বন্ধবস্তকারী ও ট্রাক পরিবহণ শ্রমিক ইউনিয়নের রেজিস্ট্রেশন নিয়ে দীর্ঘ ৪৬বছরের পুরাতন শ্রমিক সংঘঠন ট্রাক,ট্যাঙ্কলরি ,কাভার্ডভ্যান ও ট্রাক্টর  শ্রমিক ইউনিয়ন (রেজি নং -রাজ- ২৪৫)দিনাজপুর জেলা শাখাকে রূপান্তর করার অসৎ উদ্দেশ্যে কাহারোল থানা শ্রম কল্যাণ উপকমিটি কার্যালয়ে হামলা  ও ভাংচূরের প্রতিবাদে মুরাদ আহমেদের বিরুদ্ধে অভিযোগ এনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রবিবার( ৩০নভেম্বর )সকাল ১১টায় দিনাজপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় শ্রমিক নেতারা ৭২ ঘণ্টার মধ্যে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন।

মানববন্ধনে বক্তারা বলেন দীর্ঘ ৪৬বছর ধরে দিনাজপুর জেলা ট্রাক,ট্যাংলরি,কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন( রেজি নং-২৪৫) শ্রমিক অধিকার ও স্বার্থ সংরক্ষণে কাজ করে যাচ্ছে।প্রতি তিন বছর পর পর শ্রমিকদের ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হয়।

অথচ বিএনপি নেতা মুরাদ আহমেদ গত ২৮নভেম্বর তার মদদপুষ্ট কতিপয় ব্যক্তিকে লেলিয়ে দিয়ে ট্রাক শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত কাহারোল থানা শ্রম কল্যাণ উপ কমিটি কার্যালয়ে হামলা,আসবাবপত্র ভাঙচুর ও প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নিয়ে যায়।বাংলাদেশ ট্রাক বন্দোবস্তকারী শ্রমিক ইউনিয়ন রেজি নং  বি ১৭৬৮ এবং বাংলাদেশ ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং ১৮৬৮ দিনাজপুর সদর পুলহাট শাখা ,দিনাজপুর ব্যবহার করে ট্রাকশ্রমিক ইউনিয়নের মধ্যে বিভাজন সৃষ্টি করে শ্রমিক অসন্তোষ সৃষ্টির পায়তারা করছে,যা কখনোই মেনে নেয়া হবে না ।

বিএনপির বরাত দিয়ে শ্রমিক নেতারা বলেন দলের নাম ভাঙ্গিয়ে কেউ কোনো অপকর্ম করলে তার দায়ভার তাকেই বহন করতে হবে,দল নেবে না ।এছাড়াও বক্তারা বলেন আগামী ৭২ ঘণ্টার মধ্যে বিএনপি নেতা মুরাদসহ তার সহযোগীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দেন।

এ সময় বক্তব্য রাখেন ট্রাক,ট্যাঙ্কলরি,কাভার্ডভ্যান ,ট্রাক্টর শ্রমিক  ইউনিয়ন  দিনাজপুর জেলা শাখার সভাপতি আনারুল ইসলাম,সাধারণ সম্পাদক সাদাকাতুল বারি সাদা,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন,সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ডু, পিকআপ শ্রম কল্যাণ উপকমিটির সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর জেলা ছাত্র দলের প্রচার সম্পাদক মোঃ নয়ন,কাঞ্চন শাখা উপকমিটির সাধারণ সম্পাদক খায়রুল  ইসলাম,নির্বাহী সদস্য রেজাউর রহমান রেজা প্রমুখ।

অভিযুক্ত বিএনপি নেতা মুরাদ আহম্মেদ এর সাথে অভিযোগ বিষয়ে জানতে যোগা যোগের চেষ্ঠা চালালেও সাক্ষাৎ না মেলায় তার বক্তব্য জানা যাইনী।

 

আরো খবর

কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান