সর্বশেষ খবরঃ

দিনাজপুরে প্রতারনার অভিযোগে ‘বিএসডিএ’র নির্বাহী পরিচালক গ্রেপ্তার

দিনাজপুরে প্রতারনার অভিযোগে 'বিএসডিএ'র নির্বাহী পরিচালক গ্রেপ্তার
দিনাজপুরে প্রতারনার অভিযোগে 'বিএসডিএ'র নির্বাহী পরিচালক গ্রেপ্তার

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: গরীব ,অসহায় থেক শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভবিষ্যত নিরাপত্তার স্বার্থে গঞ্চিত আমানত ফেরত না দিয়ে প্রতারনা করার অভিযোগে দিনাজপুরে একটি বেসরকারি সংস্থা বাংলাদেশ সোস্যাল ডেভেলপমেন্ট একাডেমী ( বিএসডিএ )এর নির্বাহী পরিচালক ডঃ মোঃ আব্দুস সালামকে আটক করে আদালতে প্রেরন করেছে পুলিশ।

গত ১৮মে ২৪ তারিখে ফারজানা রিমা নামে এক ভুক্তভোগীর দায়েরকৃত মামলায় গতকাল ( ২৬মে )তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ হোসেন ।

একাধিক ভুক্তভোগীর সাথে কথা বলে জানা যায় বিএসডিএ’র নির্বাহী পরিচালক মোঃ আব্দুস সালামের খপ্পরে পড়ে অনেক অসহায় মানুষ,অনেক পরিবার আজ সর্বস্বান্ত ও ধ্বংস হতে বসেছে ।

দিনাজপুর শহরের পুলহাট বড়পুল এলাকার মোঃ আজাহার আলীর মেয়ে ফারজানা রীমার দায়েরকৃত মামলাসুত্রে জানা যায় গত ২২সালের ৩১মে সকালে ঈদগাহ আবাসিক এলাকায়’ বিএসডিএ’ এর প্রধান কার্যালয়ে গিয়ে তার স্বামী,মা ও বোনের উপস্থিতিতে বিএসডিএ’র ঘূর্ণায়মান ঋনদান তহবিলে ১০লক্ষ টাকা দুই বছরের জন্য গঞ্চিত রাখে।

জমা রাখার এক বছর পেরিয়ে হঠাৎ নগদ টাকার প্রয়োজন হলে ২৩সালের সেপ্টেম্বরে টাকা ফেরতের জন্য আবেদন করলে বিএসডিএ নির্বাহী পরিচালক মুনাফাতো দুরের কথা মুল টাকা ফেরত দিতে বিভিন্ন ধরনের তালবাহানা করে এবং দিনের পর দিন সময় ক্ষেপন করতে থাকে। একই ভাবে গত ২৪সালের ২০এপ্রিল অনেক সাক্ষীর উপস্থিতিতে পুনরায় তার জমায়েত ১০লক্ষ টাকা ফেরত চাইতে গেলে টাকা দিতে অস্বীকার করে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায় ।

শুধু ফারজানা রীমা নয় আরো অসংখ্য ব্যক্তির সঞ্জয়,মাসিক ডিপিএস ,এককালীন আমানত সহ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে প্রতারনা করে আসছে।

সাধারণ মানুষের কষ্টার্জিত জমানো অর্থ ফেরত পেতে আইনের সুদৃষ্টি কামনা করেন একাধিক ভুক্তভোগী ।

আরো খবর

পাহাড় কেটে মাটি উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
পাহাড় কেটে মাটি উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
বিশ্বকাপ ফাইনালে মাঠে থাকছেন ট্রাম্প
বিশ্বকাপ ফাইনালে মাঠে থাকছেন ট্রাম্প
শ্যামনগরে জগন্নাথ দেবের শুভ রথযাত্রা পালিত
শ্যামনগরে জগন্নাথ দেবের শুভ রথযাত্রা পালিত
দিনাজপুরে নানা আয়োজনে জুলাই শহিদ দিবস পালিত
দিনাজপুরে নানা আয়োজনে জুলাই শহিদ দিবস পালিত
শ্যামনগরে কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়লো ব্রিজের রেলিং
শ্যামনগরে কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়লো ব্রিজের রেলিং
শার্শায় শিশু ধর্ষণের দায়ে কিশোর গ্রেফতার
শার্শায় শিশু ধর্ষণের দায়ে কিশোর গ্রেফতার
সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ
সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ
হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে সাত জনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে সাত জনের মৃত্যু