সর্বশেষ খবরঃ

দিনাজপুরে জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও বৃদ্ধাশ্রমে ঈদ উপহার বিতরণ

দিনাজপুরে জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও বৃদ্ধাশ্রমে ঈদ উপহার বিতরণ
দিনাজপুরে জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও বৃদ্ধাশ্রমে ঈদ উপহার বিতরণ

দিনাজপুর প্রতিনিধি ( চন্দন মিত্র )দিনাজপুর জেলা প্রতিনিধি :: দিনাজপুরে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি )। দলটির চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে এসব উপহার বিতরণ করেন দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা হীরা।

বুধবার দুপুরে দিনাজপুর জেলার বিরল উপজেলার নোনাগাঁও গ্রামে জুলাই আন্দোলনে নিহত আসাদুলের পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। এ সময় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বিএনপি নেতাকর্মীরা এবং তাদের খোঁজখবর নেন।

পরে একই উপজেলার করলা গ্রামে আন্দোলনে নিহত মিজানুর রহমানের পরিবার এবং সদর উপজেলার রানীগঞ্জ এলাকায় শহীদ রাহুলের পরিবারের কাছেও ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

বিকেলে শহরের রাজবাটী শান্তি নিবাস বৃদ্ধাশ্রমে অসহায় ও বয়স্কদের মাঝে ঈদ উপহার হিসেবে বস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় হাসনা হেনা হীরা বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এই আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপির পক্ষ থেকে ভবিষ্যতেও শহীদ পরিবারের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন