সর্বশেষ খবরঃ

দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার

দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার

চন্দন মিত্র ( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: ​দিনাজপুরের বীরগঞ্জে অভিযান চালিয়ে ৫৬ কেজি গাঁজাসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‌্যাব-১৩)। বৃহস্পতিবার ( ৩০ জুলাই ২০২৬) সকালে র‌্যাব-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোবিন্দপাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বীরগঞ্জ গোবিন্দ পাড়া এলাকার মৃত সহীদুল্লাহর ছেলে ওসমান গনি(৪৫),সাহাডুবী এলাকার নবী হোসেনের ছেলে মোঃ সাকিব ইসলাম ( ১৯) এবং গোবিন্দপাড়া এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে মোঃ আইনুল হক ( ৪০)।

​র‌্যাব-১৩ জানায়,সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বীরগঞ্জ থানাধীন গোবিন্দপাড়া গ্রামের মো. ওসমান গনির বসতবাড়িতে অভিযান চালিয়ে গোয়ালঘরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫৬ কেজি গাঁজা জব্দ করা হয় এবং উল্লেখিত তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে এবং উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো খবর

হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী