সর্বশেষ খবরঃ

দিনাজপুরের ‘রংধনু ক্লিনিক এন্ড নার্সিংহোম’কে জরিমানা

দিনাজপুরের ‘রংধনু ক্লিনিক এন্ড নার্সিংহোম’কে জরিমানা
দিনাজপুরের ‘রংধনু ক্লিনিক এন্ড নার্সিংহোম’কে জরিমানা

চন্দন মিত্র( দিনাজপুর )জেলা দিনাজপুর শহরের তালতলা এলাকায় বৈধ কাগজপত্র ছাড়া অবৈধভাবে ক্লিনিক পরিচালনা করায় রংধনু ক্লিনিক এন্ড নার্সিংহোমকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ( ৭ এপ্রিল ) বিকেল ৫টায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত সাহা। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ডাঃ এস এম শরিফসহ পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযানকালে ‘রংধনু ক্লিনিক এন্ড নার্সিংহোম’-এ প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদিত চিকিৎসক ছাড়াই চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। এমনকি অপারেশন থিয়েটারের দায়িত্বে থাকা কাজল রায় নামের এক কর্মচারীর কোনো প্রকার স্বীকৃত প্রশিক্ষণ বা সনদপত্র নেই। এ কারণে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই ভবনের নিচতলায় অবস্থিত ‘ইউনিক ডায়াগনস্টিক সেন্টার’ প্রয়োজনীয় অনুমোদনপত্র ছাড়াই পরিচালিত হওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ডেপুটি সিভিল সার্জন ডাঃ এস এম শরিফ বলেন, সিভিল সার্জন কার্যালয়ের নিকটেই দীর্ঘদিন ধরে অবৈধভাবে এসব প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছিল। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র, অনুমোদিত চিকিৎসক ও সঠিক ব্যবস্থাপনার অভাব থাকায় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জেলার বিভিন্ন স্থানে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর

যশোরে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক
যশোরে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক
শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত-১৪
শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত-১৪
কেশবপুরে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির
কেশবপুরে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির
খাগড়াছড়িতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু
খাগড়াছড়িতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু
শার্শায়  চার ক্লিনিককে জরিমানা
শার্শায়  চার ক্লিনিককে জরিমানা
মার্কিন বাহিনীর হাতে ইরানের পতাকাবাহী জাহাজ আটকঃ ট্রাম্প
মার্কিন বাহিনীর হাতে ইরানের পতাকাবাহী জাহাজ আটকঃ ট্রাম্প
চেঙ্গী নদীতে অবৈধ বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড
চেঙ্গী নদীতে অবৈধ বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড
বেনাপোলে হাসপাতালের দাবীতে মানববন্ধন
বেনাপোলে হাসপাতালের দাবীতে মানববন্ধন