সর্বশেষ খবরঃ

তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন

তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন

মাহমুদুল হাসান:: জ্বালানি তেলের সম্ভব্য সংকট ও দাম বাড়ার গুজবে সারা দেশের ন্যায় শার্শা উপজেলার প্রেট্রোল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন পড়তে দেখা যাচ্ছে।সোমবার( ৩১ মার্চ ) উপজেলার বিভিন্ন তেল পাম্প ঘুরলে তেলের আশায় ভোর সকাল হতেই সারিবদ্ধ ভাবে লম্বা লাইনে দাঁড়িয়ে মোটরসাইকেল মালিকদের অপেক্ষা করতে দেখা যায়।

চাহিদার তুলনায় সরবারহ কম থাকায় তেলপাম্প গুলোতে যানবাহনের দীর্ঘ লাইন হচ্ছে বলে পাম্প মালিকরা জানালেও তেল গ্রহীতাদের মুখে ভিন্ন সুর।

বেনাপোল,কাগজপুকুর,শ্যামলাগাছি,নাভারন,সাতমাইল, বাগঁআচড়াসহ বিভিন্ন স্থানের তেল পাম্পে তীব্র রোদে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষারত মোটরসাইকেল চালকরা জানান,পাম্পগুলোতে জ্বালানীতেল থাকা সত্বেও তারা অধিক মুনাফা লাভের আশায় তেল বিক্রি না করায় এই দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে।

ইতিমধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং তেলপাম্প গুলোর বাড়তি নিরাপত্তা দিতে পুলিশ মোতায়ন করা হয়েছে। সীমান্ত পথে তেল পাচার রোধে বিজিবির তৎপরতা লক্ষনীয়।তেলের অবৈধ মজুদ রোধে মাঠ পর্যায়ে তদারকি করছেন উপজেলা প্রশাসন। তবুও ঘটছে অনাকাঙ্খিত হট্টগোল।

এ বিষয়ে বেনাপোল ফিলিং স্টেশনের পরিচালক সেলিম বলেন,আমরা ডিপো হতে চাহিদা মোতাবেক আগের মত জ্বালানী তেল পাচ্ছিনা বলে আমরাও গ্রাহকদের চাহিদা অনুযায়ী তেল দিতে না পারায় তারা আমাদের উপর অকারন চড়াও হচ্ছেন। উপজেলা প্রশাসন আমাদেরকে সাশ্রয়ী হয়ে তেল দেওয়ার নির্দেশনা দিয়েছেন। সেমত আমরা একজন গ্রাহককে সর্বোচ্চ ৫শত টাকার প্রেট্রোল ও অকটেন সরবারহ করছি।

জ্বালানীতেল সঙ্কট বিষয় নিয়ে জানতে চাইলে শার্শা উপজেলা সহকারী কমিশনার ভুমি নিয়াজ মাখদুম বলেন জ্বালানী তেল সঙ্কট সরকারী ভাবে এমন ম্যাসেজ উপজেলা প্রশাসনের কাছে নাই। বিশৃঙ্খলা এড়াতে শার্শা উপজেলা প্রশাসনের পক্ষ হতে উপজেলার সকল তেল পাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।

উপজেলার তেলপাম্প গুলো গ্রাহকদের তেল সরবারহ করছে এবং জ্বালানীতেল অবৈধ মজুদের দায়ে এখনো পর্যন্ত কোন প্রতিষ্টানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়নি বলে তিনি আরো জানান।

 

আরো খবর

গৌরীপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
গৌরীপুরে ‘স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন ভারতীয় হাইকমিশনার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন নব নিযুক্ত ভারতীয় হাইকমিশনার
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত