সর্বশেষ খবরঃ

তেরখাদায় কাগদী যুব সংঘের উদ্দ্যোগে ধর্মীয় আলোচনা সভা

তেরখাদায় কাগদী যুব সংঘের উদ্দ্যোগে ধর্মীয় আলোচনা সভা
তেরখাদায় কাগদী যুব সংঘের উদ্দ্যোগে ধর্মীয় আলোচনা সভা

সাগর কুমার বাড়ই( খুলনা )জেলা প্রতিনিধি:: খুলনার তেরখাদা উপজেলার অদুরে কাগদী যুব সংঘের উদ্দ্যোগে কাগদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বাণী অর্চনা ( শ্রী শ্রী সরস্বতী পূজা ) উপলক্ষে ২৩শে জানুয়ারি সকালে এক ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়,মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথি লগ্নে উপমহাদেশের বিভিন্ন দেশের ন্যায় বাংলার সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মন্দির ও বাড়ীতে বাড়ীতে বিদ্যাদাত্রী শ্রী শ্রী সরস্বতী দেবীর পূজা-অর্চনার অনুষ্ঠিত হয় ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

এসময় তিনি বলেন, জ্ঞান,শিক্ষা ও মানবিক মূল্যবোধ ছাড়া একটি জাতি কখনো উন্নতির শিখরে পৌঁছাতে পারে না।সরস্বতী পূজা আমাদের শিক্ষা,সংস্কৃতি ও শুদ্ধ চিন্তার পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগায়। সকল ধর্ম ও সংস্কৃতির প্রতি সম্মান দেখিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। শিক্ষিত,সচেতন ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন প্রজন্মই আগামীর সুন্দর বাংলাদেশ নির্মাণ করবে।”

তিনি আরও বলেন,সনাতন ধর্মাবলম্বীদের সুখে দুঃখে সব সময়ই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ) পাশে থাকবে ।

শ্রী শ্রী সরস্বতী দেবীর পূজা-অর্চনার ধর্মীয় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি আজিজুল বারী হেলাল মহোদ্বয় কে ফুলের মালা ও ঊলুধ্বনি দিয়ে বরণ করা হয় ।

শ্রী শ্রী সরস্বতী দেবীর পূজা-অর্চনা ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিমল কান্তি মন্ডল এবং সঞ্চালনা করেন সুবাশ চন্দ্র বাওয়ালী।

বক্তব্য রাখেন চিত্রা মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষক দেবাশীষ বিশ্বাস( টেপু ),পঞ্চপল্লী আতিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার বাইন, অভিজিত কাপুড়িয়া সহ আরও অনেকে।

এসময় আরও উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা বিএনপির সভাপতি চৌধুরী কওছার আলী,ফকরুল ইসলাম বুলু,মোল্লা মাহাবুবুর রহমান,ইকরাম হোসেন জমাদ্দার,সাজ্জাদ হোসেন নান্টা,শরীফ নাঈমুল ইসলাম, আবুল হোসেন বাবু,গোলাম মোস্তফা ভুট্টো, মিল্টন হোসেন মুন্সী, মোল্লা হুমায়ুন কবীরসহ তেরখাদা উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বিদ্যাদাত্রী শ্রী শ্রী সরস্বতী দেবীর পূজা-অর্চনা ও ধর্মী আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

আরো খবর

কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান