সর্বশেষ খবরঃ

তুচ্ছ ঘটনায় গোবিন্দগঞ্জে শিশু খুন

তুচ্ছ ঘটনায় গোবিন্দগঞ্জে শিশু খুন
তুচ্ছ ঘটনায় গোবিন্দগঞ্জে শিশু খুন

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জ তুচ্ছ ঘটনায় শিশু হোসেন আলী ( ৭ ) নিহত হয়েছে।সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে খেলাকে কেন্দ্র করে শিশু ইমান আলীর হাতে থাকা চাকুর আঘাতে হোসেন আলী নিহত হন।

স্থানীয়রা জানায়, সোমবার উপজেলার শালমারা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে ময়নুল ইসলামের পুত্র হোসেন আলী ও একই গ্রামের মোয়াজ্জেম উদ্দিন গোলজারের পুত্র ইমান আলী খেলা করছিল। খেলার এক পর্যায়ে দু’জনের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে মারপিটের ঘটনা ঘটে। এসময় ইমান আলীর হাতে থাকা একটি চাকু হোসেন আলীকে লক্ষ্য করে নিক্ষেপ করলে চাকুটি হোসেন আলীর বাম চোখে লেগে আহত হয়।

পরে আশেপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় হোসেন আলীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পর তার অবস্থার অবনতি হলে বগুড়ার একটি বেসরকারি হাসপাতলে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।

এব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ( তদন্ত ) বুলবুল আহমেদ জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর

ঈদে মিলাদুন্নবী( সাঃ)উপলক্ষে খাগড়াছড়িতে জশনে জুলুস
ঈদে মিলাদুন্নবী( সাঃ)উপলক্ষে খাগড়াছড়িতে জশনে জুলুস
ইয়াবাসহ রাজবাড়ীর দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার
ইয়াবাসহ রাজবাড়ীর দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার
যশোরে আবারো স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে আবারো স্বর্ণবারসহ পাচারকারী আটক
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে মির্জা ফখরুলকে চীনা প্রেসিডেন্টর অভিনন্দন
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে মির্জা ফখরুলকে চীনা প্রেসিডেন্টর অভিনন্দন
রোটারি ক্লাবের আয়োজনে বেনাপোলে চক্ষু চিকিৎসা শিবির
রোটারি ক্লাবের আয়োজনে বেনাপোলে চক্ষু চিকিৎসা শিবির
খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা