সর্বশেষ খবরঃ

ঢাকাস্থ সাতক্ষীরা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আরিফুল

ঢাকাস্থ সাতক্ষীরা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আরিফুল
ঢাকাস্থ সাতক্ষীরা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আরিফুল

এম কামরুজ্জামান( শ্যামনগর ) সাতক্ষীরা জেলা প্রতিনিধি :: ঢাকাস্থ সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হয়েছেন কালিগঞ্জের কৃতি সন্তান ও শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রী কলেজের প্রভাষক,মরহুম আশরাফ হোসেন সাহেবের ছোট্ট জামাই এডঃএস এম  আরিফুল ইসলাম।

নবনির্বাচিত কমিটি স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গত বৃহস্পতিবার( ২৮ আগস্ট )সুপ্রীমকোর্ট বারের প্লাটিনাম লাউঞ্জে অনুষ্ঠিত সাতক্ষীরা আইনজীবী সমিতি ঢাকা এর বার্ষিক সাধারণ সভায় ব্যারিষ্টার মোঃ ইমরুল হায়দারকে সভাপতি ও এড. এসএম আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

এডঃ আরিফুল ইসলাম সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের দুলাবালা গ্রামের মরহুম নুরুল ইসলামের ছেলে।২০০৮ সালে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত হয়ে আইনজীবী পেশায় নিযুক্ত হয়ে ঢাকা জজকোর্ট ও পরবর্তীতে বাংলাদেশ সুপ্রীমকোর্টে আইনজীবী হিসেবে পেশাগত দায়িত্ব পালন করছেন।

পেশাগত দায়িত্ব পালনকালে তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক মামলার আইনজীবী হিসেবে অংশগ্রহণসহ সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশের ব্যক্তিগত আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে তিনি জানিয়েছেন।

এছাড়া বিভিন্ন সময়ে বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর বিরুদ্ধে করা রাজনৈতিক মামলার আইনজীবী হিসেবে বিনা পারিশ্রমিকে দায়িত্ব পালন করেছেন। এডঃআরিফুল ইসলাম রাজনৈতিক জীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাথে যুক্ত আছেন।তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রীমকোর্ট বার ইউনিটের সহ সম্পাদক ছিলেন।

সুপ্রীমকোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে বিএনপি’র পক্ষে রাজপথের আন্দোলন সংগ্রামে নিয়মিত অংশগ্রহণ করেছেন। বর্তমান তিনি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য।

আরিফুল ইসলাম ঢাকাস্থ সাতক্ষীরা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন সুপ্রীমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন,সাতক্ষীরা জেলা বিএনপি,কালিগঞ্জ উপজেলা বিএনপি,শ্যামনগর উপজেলা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

আরো খবর

ঘুস বানিজ্য বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
ঘুস বাণিজ্যে বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা