সর্বশেষ খবরঃ

ঢাকায় আসছেন রাহাত ফতেহ আলী খান

ঢাকায় আসছেন রাহাত ফতেহ আলী খান
ঢাকায় আসছেন রাহাত ফতেহ আলী খান

জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ঢাকায় আসছেন পাকিস্তানের খ্যাতনামা শিল্পী রাহাত ফতেহ আলী খান।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘স্পিরিটস অব জুলাই’ আয়োজিত চ্যারিটি কনসার্টে বিনা পারিশ্রমিকে গাইবেন এই শিল্পী।

‘ইকোস অব রেভোলিউশন’ নামের এই কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে। কনসার্টে রাহাত ফতেহ আলী খান ছাড়াও অংশ নেবেন আর্টসেল, চিরকুট,অ্যাশেজ, আফটারম্যাথ এবং র‌্যাপ সংগীতশিল্পী সেজান এবং হান্নান।

এই কনসার্টের বিস্তারিত জানাতে শুক্রবার ( ২৯ নভেম্বর )বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের আয়োজন করে স্পিরিটস অব জুলাই।এতে লিখিত বক্তব্য প্রদান করেন ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী হাসান মাহমুদ রিজভী,গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাদেকুর রহমান সানি,শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী মোঃজাফর আলী এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ওয়াহিদ-উজ-জামান।

লিখিত বক্তব্যে বলা হয়, ‘‘এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ আমরা আন্দোলনে আহত-নিহতদের পরিবারকে সহায়তা করার মাধ্যমে তাদের পাশে থাকতে চাই। এই পরিপ্রেক্ষিতে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় জুলাই গণহত্যায় শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা সংস্থা ‘শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন’-এর সহযোগিতা নিচ্ছে ‘স্পিরিটস অব জুলাই’।

সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী,মঞ্চনাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার থাকবে বলে জানান আয়োজকরা।

আরো খবর

জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত
নার্সদের পোশাকে পরিবর্তন আনার দাবি জানিয়েছেন অভিনেত্রী কঙ্গনা
নার্সদের পোশাকে পরিবর্তন আনার দাবি জানিয়েছেন অভিনেত্রী কঙ্গনা
বেনাপোল স্থলবন্দরে কর্মবিরতির ঘোষণা দিলো শ্রমিকরা
বেনাপোল স্থলবন্দরে কর্মবিরতির ঘোষণা দিলো শ্রমিকরা
পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা
পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা
মহালছড়ি সেনা জোনের উদ্যোগে চিকিৎসা নিলো ৮৪ ছানি রোগী
মহালছড়ি সেনা জোনের উদ্যোগে চিকিৎসা নিলো ৮৪ ছানি রোগী
দিনাজপুর মেডিকেলে জনবল নিয়োগ পক্রিয়া নিয়ে অভিযোগ
দিনাজপুর মেডিকেলে জনবল নিয়োগ পক্রিয়া নিয়ে অভিযোগ
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২