সর্বশেষ খবরঃ

ডিবি পুলিশের পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ  গ্রেফতার-২

ডিবি পুলিশের পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ  গ্রেফতার-২
ডিবি পুলিশের পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ  গ্রেফতার-২

যশোর প্রতিনিধি :: যশোর জেলা গোয়েন্দা শাখার সদস্যদের চালানো ২টি পৃথক অভিযিানে ১টি বিদেশী পিস্তল,গুলি ও মাদকদ্রব্য সহ ২জন গ্রেফতার হয়েছে।

যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা ওসি ডিবি রুপণ কুমার সরকার, পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে এসআই সোলায়মান আক্কাস টিমসহ বেনাপোল পোর্ট থানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গত শনিবার ( ৯ এপ্রিল )  বেনাপোল পোর্ট থানাধীন গাতীপাড়া সাহাদাৎ এর মোড়ে বেনাপোল বাজার টু দৌলতপুর পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত সন্ত্রাসী  দৌলৎপুর গ্রামের জাকির হোসেনের ছেলে রমজান মোল্লা (২৬) এর কাছ হতে বিদেশি পিস্তল ( ১ টা আগ্নেয়াস্ত্র )উদ্ধারসহ গ্রেফতার করেন।

অপর এক পৃথক অভিযানে এসআই শফি আহমেদ রিয়েল টিমসহ বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া রবিবার ( ১০ এপ্রিল ) বেনাপোল পোর্ট থানাধীন গাতীপাড়া সাকিনস্থ জনৈক শামসুল মোড়লের পতিত জমিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী  দৌলৎপুর দক্ষিন পাড়ার মৃত গোলাম হোসেনের ছেলে ওবায়দুর রহমান ওরফে ওবায় (২৪)কে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ গ্রেফতার করেন। 

উদ্ধার অভিযান ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথকভাবে নিয়মিত মামলা রুজু হয়েছে বলে যশোর জেলা গোয়েন্দা শাখা সুত্রে  আরো জানা গেছে।

আরো খবর

শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা
সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা
সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা
হিলি স্থলবন্দরে আমদানি ও রপ্তানি অনিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
হিলি স্থলবন্দরে আমদানি ও রপ্তানি অনিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
রক্ষক হয়েও ভক্ষকের ভূমিকায় বেনাপোল কাস্টমস কর্মকর্তারা
রক্ষক হয়েও ভক্ষকের ভূমিকায় বেনাপোল কাস্টমস কর্মকর্তারা
গৌরীপুরে চার দপ্তর একাই সামলান ইউএনও
গৌরীপুরে চার দপ্তর একাই সামলান ইউএনও