সর্বশেষ খবরঃ

ডিএমপির নতুন কমিশনার হলেন হাবিবুর রহমান

ডিএমপির নতুন কমিশনার হলেন হাবিবুর রহমান
ফাইল ছবি

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হাবিবুর রহমানকে ডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমানে ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে কর্মরত আছেন।

বুধবার ( ২০ সেপ্টেস্বর )স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সিরাজাম মুনিরা।

আগামী ২ অক্টোবর অবসরে যাবেন ডিএমপির বর্তমান কমিশনার খন্দকার গোলাম ফারুক।এর পরেই হাবিবুর রহমান ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নেবেন।

হাবিবুর রহমান ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি ১৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এরপর বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা জেলায় পুলিশ সুপার হিসেবে কাজ করেন। পরে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত সহকারী মহাপরিদর্শক ( সংস্থাপন ),উপ-মহাপরিদর্শক এবং উপ-পুলিশ মহাপরিদর্শক ( ডিআইজি ) হন। কর্মক্ষেত্রে সবশেষ ট্যুরিস্ট পুলিশ ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

আরো খবর

নড়াইলে অকেজো সৌর বিদ্যুৎ চালিত সড়কবাতিতে দুর্ভোগে এলাকাবাসী
নড়াইলে অকেজো সৌর বিদ্যুৎ চালিত সড়কবাতিতে দুর্ভোগে এলাকাবাসী
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন শরীফ বিতরণ
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন শরীফ বিতরণ
নড়াইলে বিএনপি নেতার বাড়িতে পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগের অভিযোগ
নড়াইলে বিএনপি নেতার বাড়িতে পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগের অভিযোগ
নড়াইল আইনজীবী সমিতির সভাপতি আজিবুর ও সম্পাদক রাজু
নড়াইল আইনজীবী সমিতির সভাপতি আজিবুর ও সম্পাদক রাজু
তাল গাছের স্বল্পতায় অস্তিত্বের লড়াইয়ে বাবুই পাখির বাসা
তাল গাছের স্বল্পতায় অস্তিত্বের লড়াইয়ে বাবুই পাখির বাসা
চীনা ক্যাপ্টেনকে মুক্তি দিলো জাপান
চীনা ক্যাপ্টেনকে মুক্তি দিলো জাপান
নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে আদালতে রিটের সিদ্ধান্ত
নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে আদালতে রিটের সিদ্ধান্ত
পহেলা ফাল্গুণ ও ভালোবাসা দিবসে রঙিন খাগড়াছড়ি
পহেলা ফাল্গুণ ও ভালোবাসা দিবসে রঙিন খাগড়াছড়ি