সর্বশেষ খবরঃ

টিকা নিলেন পাঁচ লাখ ৮৯ হাজার মানুষ

টিকা নিলেন পাঁচ লাখ ৮৯ হাজার মানুষ
টিকা নিলেন পাঁচ লাখ ৮৯ হাজার মানুষ

সিনিয়র রিপোর্টার :: রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ লাখ ৮৯ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসের টিকা নিয়েছেন। এ নিয়ে দেশে টিকাগ্রহীতার সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ কোটি ১২ লাখ ৮৯ হাজার ৭৫৫ জনে।

তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন তিন কোটি ৪১ লাখ ১৭ হাজার ৯৪৮ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন এক কোটি ৭১ লাখ ৭১ হাজার ৮০৭ জন।

রোববার ( ৩ অক্টোবর ) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ( এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ ) অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাজধানীসহ সারাদেশে টিকা নিয়েছেন পাঁচ লাখ ৮৯ হাজার ৪২৭ জন। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন চার লাখ ৫১ হাজার ৩৬৩ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৩৮ হাজার ৬৪ জন। প্রথম ডোজ নেওয়াদের মধ্যে পুরুষ দুই লাখ ২৬ হাজার ২৮৮ ও নারী দুই লাখ ২৫ হাজার ৭৫ জন। এছাড়া দ্বিতীয় ডোজ নেওয়াদের মধ্যে পুরুষ ৭২ হাজার ৩৮ জন ও নারী ৬৬ হাজার ২৬ জন।

এদিকে, রোববার পর্যন্ত টিকা নিতে নিবন্ধন করেছেন পাঁচ কোটি ছয় লাখ ৭৯ হাজার ৭৯২ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পাঁচ কোটি ২৩ হাজার ১৩৮ জন ও পাসপোর্টের মাধ্যমে ছয় লাখ ৫৬ হাজার ৬৫৪ জন নিবন্ধন করেছেন।

গত ২৭ জানুয়ারি দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

আরো খবর

ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান