সর্বশেষ খবরঃ

ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার

ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
ছবি সংগৃহীত

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি ) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবিরের দায়ের করা হামলা ও হত্যার হুমকির মামলায় রোববার ( ২৪ মে ) সন্ধ্যার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঝিনাইদহ সদর থানা-পুলিশের একটি দল স্টেডিয়াম সংলগ্ন ‘ফ্যামিলি জোন’ মিলনায়তনের সামনে থেকে তাকে আটক করে।

দলীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ওই মিলনায়তনে তারেক রেজা একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি সেখানে পৌঁছালে সদর থানার ওসি মোঃআসাদউজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ আসাদউজ্জামান জানান, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে শনিবার তারেক রেজাসহ কয়েকজনের নামে থানায় মামলা দায়ের করা হয়। মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য,গত ২২ মে শুক্রবার ঝিনাইদহে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সফরকালে স্থানীয় ছাত্রদল ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই সংঘর্ষের ঘটনায় তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের আটজনের বিরুদ্ধে মামলা করেন।

এরই জের ধরে পরদিন শনিবার জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবির তারেক রেজাসহ ২২ জনকে আসামি করে পাল্টা মামলা দায়ের করেন। ছাত্রদলের সেই মামলার প্রেক্ষিতেই আজ এনসিপি নেতা তারেক রেজাকে গ্রেপ্তার করল পুলিশ।

আরো খবর

কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান