সর্বশেষ খবরঃ

ঝিকরগাছা পৌর নির্বাচনে মোস্তফা আনোয়ার পাশা জামাল বিজয়ী

ঝিকরগাছা পৌর নির্বাচনে মোস্তফা আনোয়ার পাশা জামাল বিজয়ী
ঝিকরগাছা পৌর নির্বাচনে মোস্তফা আনোয়ার পাশা জামাল বিজয়ী

জেমস আব্দুর রহিম রানা:: যশোরের ঝিকরগাছা পৌর নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মোস্তফা আনোয়ার পাশা জামাল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৭ হাজার ৩৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিএনপির ইমরান সমাদ নিপুণ পেয়েছেন ৬ হাজার ১২৬ ভোট।

গতকাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহন শেষে ফলাফল গণনা করা হয়।এখানে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ( ইভিএম ) ভোটগ্রহণ করা হয়। এরপর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

এদিকে নতুন মুখ ৯ কাউন্সিলর ও ১২ নারী কাউন্সিলর প্রার্থী নির্বাচিত হয়েছেন।  নির্বাচনে ১নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন পানির বোতল প্রতীক নিয়ে নজরুল ইসলাম, ২নং ওয়ার্ডে ব্রিজ প্রতীকে আরিফ হোসেন, ৩নং ওয়ার্ডে পাঞ্জাবি প্রতীকের সাজ্জাতুল জামান রনি, ৪নং ওয়ার্ডে পানির বোতল প্রতীক নিয়ে আলিম গাজী, ৫নং এ পানির বোতলের প্রার্থী একরামুল হক খোকন, ৬নং ওয়ার্ডে উট পাখি প্রতীকের নূরুজ্জামান বাবু সর্দার, ৭নং এ আমিরুল ইসলাম রাজা, ৮নং ওয়ার্ডে ডালিম প্রতীকের তারিকুজ্জামান ও ৯নং ওয়ার্ডে গাজর প্রতীকের ইউনুস আলী।

১, ২, ৩নং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী আনারস প্রতীকের শ্যামলী আক্তার, ৪, ৫, ৬নং এ আনারস প্রতীকের জেসমিন সুলতানা এবং ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে অটোরিক্সা প্রতীক নিয়ে নাজমুন নাহার নাজু নির্বাচিত হয়েছেন।পৌরসভার ১৪টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ৬৪ ও নারী কাউন্সিলর পদে ১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল,আওয়ামী সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক একেএম আমানুল কাদির টুল্লু (নারিকেল গাছ), উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ছেলিমুল হক সালাম ( জগ ) ও যুবলীগ কর্মী ইমতিয়াজ আহমেদ শিপন (মোবাইল ) প্রতিদ্বন্দ্বিতা করেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দলের উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক ইমরান হাসান সামাদ নিপুণ ( কম্পিউটার )। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন উদ্ভাবক আব্দুল্লাহ আল সাঈদ (রেল ইঞ্জিন)।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অপূর্ব বিশ্বাস বলেন,নির্বাচন অবাধ ও নিরপক্ষ করতে সব রকম প্রস্তুতি নেয় নির্বাচন কমিশন। নির্বাচনে পৌরসভার ২৫ হাজার ৯৯৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

তিনি আরও বলেন, ভোট চলাকালে পৌর এলাকার ১৪টি ভোটকেন্দ্রের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

আরো খবর

চৌগাছা সমিতির উদ্যোগে পঙ্গু ও চলাচলে অক্ষমদের মাঝে হুইলচেয়ার বিতরণ
চৌগাছা সমিতির উদ্যোগে পঙ্গু ও চলাচলে অক্ষমদের মাঝে হুইলচেয়ার বিতরণ
নারী সবজি ব্যবসায়ীকে মারধরের অভিযোগে খাগড়াছড়িতে যুবক আটক
নারী সবজি ব্যবসায়ীকে মারধরের অভিযোগে খাগড়াছড়িতে যুবক আটক
নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার
নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার
শিল্পী সমিতির নির্বাচন শুরু,ভোট দিবেন ৫৭৩ ভোটার
শিল্পী সমিতির নির্বাচন শুরু,ভোট দিবেন ৫৭৩ ভোটার
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকা মদ্রিচ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকা মদ্রিচ
শ্যামনগরে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন
শ্যামনগরে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে ১৮৮ বোতল মাদকসহ গ্রেফতার ১
ঠাকুরগাঁওয়ে ১৮৮ বোতল মাদকসহ গ্রেফতার ১
খাগড়াছড়িতে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৮ হাজার ৫০১ পরীক্ষার্থী
খাগড়াছড়িতে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৮ হাজার ৫০১ পরীক্ষার্থী